ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কুয়াকাটায় বেড়িবাঁধের অবৈধ স্থাপনায় পর্যটনের সৌন্দর্য নষ্ট

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ০৬:২১ পিএম
ছবি : আরটিভি

পটুয়াখালীর কুয়াকাটায় বেড়িবাঁধের অবৈধ স্থাপনা এখন বিনিয়োগকারীদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এসব অবৈধ দখলদারদের দখল বাণিজ্যে চিন্তিত হয়ে পরেছে তারা। বিনিয়োগকারীদের ক্রয়কৃত জমি নানা অজুহাতে দখলে নেয়ার চেষ্টা করছে অবৈধ দখলদাররা এমন অভিযোগ তাদের।

এসব অবৈধ দখলদারদের মধ্যে যাদের জমিজমা ঘরবাড়ি নাই তাদেরকে কুয়াকাটার নয়াপাড়া এলাকায় দেড় শতাংশ জমি দেয়ার জন্য সিদ্ধান্ত নিলেও সেখানে তারা যেতে রাজি নয়। অবৈধ দখলদাররা জমির মালিক বলে দাবি করে উল্টো বিনিযোগকারীদের হুমকি দিচ্ছেন। এসব অবৈধ দখলদারদের কারণে বিনিয়োগকারীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে তেমনি পর্যটনের পরিবেশ প্রতিবেশ নষ্টসহ সৌন্দর্য হানি হচ্ছে। এদেরকে উচ্ছেদ করে বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনার দাবি পর্যটনে বিনিয়োগকারীদের।

জানা গেছে, পর্যটন নগরী কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম পাশে বেড়িবাঁধের ভিতরে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমির মধ্যে একাধিক অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। এসব অবৈধ দখলদাররা জমিজমা নেই এমন অজুহাতে জনপ্রতিনিধিদের সহায়তায় প্রথমে বেড়িবাঁধের ঢালে ছালা বস্তা দিয়ে বসবাস শুরু করলেও পরবর্তীতে টিনের বড় বড় ঘর নির্মাণ করে। বেড়িবাঁধ এসব অবৈধ স্থাপনার পিছনে বিনিয়োগকারীদের জমি রয়েছে। এসব বিনিযোগকারীরা অবৈধ স্থাপনা নির্মাণে বাঁধা দিলে তারা এখন নানা কৌশলে বিনিয়োগকারীদের জমি দখলের পায়তারা চালাচ্ছে।

অভিযোগ রয়েছে, এসব অবৈধ দখলদারদের অনেকেরই ব্যক্তিগত জমাজমি, ঘরবাড়ি থাকলেও তারা সেখানে বসবাস না করে বেড়িবাঁধের ঢালে এসে বসবাস করছে। বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ সংস্কারের সময় ঢালে বসবাসকারীদের ঘর ভাঙার জন্য ক্ষতিপূরণ দেয়া হলেও অদৃশ্য কারণে এখনো তারা স্ব-স্থানে রয়ে গেছে।

কুয়াকাটা গ্রান্ড পার্ল রিসোর্ট কর্তৃপক্ষ জানান, তার জমির সামনে বেড়িবাঁধের ঢালে অবৈধভাবে বসবাসরত বাবুল পহলান, জাকির পহলান, আমির পহলান ও আ: আজিজসহ চারটি পরিবারকে সরাতে ১২ লাখ টাকা দিতে হয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, তিনি জমি কিনে রিসোর্ট নির্মাণের সময় এসব দখলদারদের সরে যেতে বললে তারা এই জমির মালিকানা দাবি করে বসে। এসব বিষয় স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা না পেয়ে অবশেষে বাধ্য হয়ে তিনি টাকা দিয়ে সরিয়ে দিয়েছেন।

আরেক বিনিয়োগকারী এডভোকেট সিদ্দিকুর রহমান জানান, তার জমির সামনে বেড়িবাঁধের ঢালে আব্বাস, মনির, খালেক, মিজানুর স্থানীয় কাউন্সিলরের সহায়তায় ঘর নির্মাণ করে। এসময় বাঁধা দিলে স্থানীয় কাউন্সিলর মনির শরীফ বলেছেন যখন ভবনের কাজ ধরবেন তখন এরা চলে যাবে। এখন এসব অবৈধ দখলদাররা তাদের জমির কাগজ রয়েছে এমন দাবি করে উল্টো তার জমি দখল করে ঘর নির্মাণের পায়তারা চালাচ্ছে।

এমন অভিযোগ রয়েছে বিনিয়োগকারী প্রতিষ্ঠান ওশান সিটি কর্তৃপক্ষেরও। ওশান সিটির প্রতিনিধি মো: জাহিদ হোসেন জানান, তাদের জমির সামনে বেড়িবাঁধের স্লপে পাউবোর অধিগ্রহণকৃত জমিতে আ: আজিজ, আব্দুর রব সহ তিনটি পরিবার বসবাস করেন। এসময় ঘর নির্মাণে বাঁধা দিলে তারা স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় স্ট্যাম্পে লিখিত দেয়। তখন তারা বলেন, আমাদের থাকার কোন জায়গা নেই। আমরা এখানে থেকে সমুদ্রে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করবো। আপনারা যখন কাজ ধরবেন তখন আমরা চলে যাব। এখন তারা দাবি করছেন তাদের দলিল রয়েছে। উল্টো তাদের হুমকি দেয়া হচ্ছে। তার দাবী এসব অবৈধ দখলদারদের চলে যেতে বললে তারা মহিলা পুরুষ মিলে দা, ছেনা নিয়ে লাফিয়ে পরছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই জানিয়েছেন, এসব অবৈধ দখলদারদের মধ্যে আ: আজিজ, আব্দুর রব, মিজানুরসহ অনেকেই বেড়িবাধ সংস্কারের সময় ঘর ভাঙার ক্ষতিপূরণ বাবদ প্রত্যেকে দেড় থেকে তিন লাখ টাকা করে পেয়েছে। এরপরও তারা পাউবোর কতিপয় কর্মচারীদের ম্যানেজ করে সেখানেই রয়ে গেছে।

তারা আরও জানান, আ: আজিজের পার্শ্ববর্তী ইউনিয়নের বৌলতলী এলাকায় ৩ কানি জমি রয়েছে। তার ছেলে আল আমিন, আবু সালেহর কুয়াকাটা পৌরসভার ৮ নং ওয়ার্ডের পাঞ্জুপাড়ায় জমি এবং পাকা বাড়িঘর রয়েছে। আজিজের ভগ্নীপতি আব্দুর রবের লতাচাপলী ইউনিয়নের ডংকু পাড়ায় রেড ক্রসের ঘর রয়েছে। মিজানুরের ধুলাসার ইউনিয়নে জমি রয়েছে। মনিরের মায়ের নামে লতাচাপলী ইউনিয়নের খাজুরায় রেডক্রসের ঘর রয়েছে। বেড়িবাঁধের স্লপে বসবাসরত প্রত্যেকরই বিভিন্ন স্থানে ঘরবাড়ি ও জমাজমি রয়েছে। সেখানে তারা বসবাস না করে বিনিয়োগকারীদের হয়রানি করতেই অন্য জায়গায় জমিজমা ঘরবাড়ি থাকতেও এখানে এসে অবৈধভাবে বসবাস করছে।

বিনিয়োগকারীদের অভিযোগ সিডর পরবর্তীতে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে সেনাবাহিনী ঘর নির্মাণ করে দেন। পাশাপাশি প্রত্যেককে তিন শতাংশ জমি দলিল করে দেয়া হয়। এসব ঘরবাড়ি ও জমি সমুদ্রের করাল গ্রাসে চলে যায়।

এখন তাদের মধ্যেই অনেকে ওই দলিল দিয়ে বেড়িবাঁধের ভিতরে দাবি করে বিনিয়োগকারীদের হুমকি দিচ্ছেন এবং তাদের ক্রয়কৃত জমির মধ্যে ঘরবাড়ি নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে এক শ্রেণির অসাধু ভূমি দালাল ও মামলাবাজরা দখলদারদের উস্কানি দিচ্ছে।

তবে অবৈধ দখলদার আব্বাস, আ. রব জানান, আমাদের ঘরবাড়ি সমুদ্রে ভেঙে গেছে। তাদের নামে দলিল রয়েছে। ওই দলিলের দাগ খতিয়ান অনুযায়ী ৭৮ দাগের জমির মালিক তারা। সরকার তাদের দলিল দিয়েছে। সেই জমি বুঝে নিতে তারা সরকারের বিরুদ্ধে মামলা করেছে। মামলায় জমির উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তারা দাবি করেন শীঘ্রই জমি দখলে নিবেন।

এ বিষয়ে মহিপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা আ ন ম মুরাদুল ইসলাম বলেন, সিডরে ক্ষতিগ্রস্ত ৫০ পরিবারকে সেনাবাহিনীর তত্বাবধানে ঘরবাড়ি নির্মাণ করে দেয়া হয়েছে এবং প্রত্যেককে তিন শতাংশ জমি দলিল করে দেয়া হয়েছে। যা এখন সমুদ্রে গর্ভে চলে গেছে। ওই জমি অন্য কোথাও দাবি করার সুযোগ নেই।

তিনি জানান, যাদের ঘরবাড়ি, জমিজমা নেই তাদের চিহ্নিত করে বাসস্ট্যান্ড সংলগ্ন নয়াপাড়ায় পুনর্বাসন করা হবে। জেলা প্রশাসনের তরফ থেকে প্রত্যেককে দেড় শতক করে জমি দেওয়া হবে বলে জানান তিনি।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ এবং কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, পর্যটনের সৌন্দর্য বর্ধনের উদ্যোগ নেওয়া হয়েছে। সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বেড়িবাঁধের পাশে সরকারি জমিতে অবৈধভাবে বসবাসকারীদের খুব শীঘ্রই উচ্ছেদ করা হবে। কোন বিনিয়োগকারীদের হয়রানি করার কোন সুযোগ নেই। এমন অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। সেখানে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।  এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। আরটিভি/এফএ/এআর
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে। দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব। আরটিভি/এফএ/এআর
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।  র‌্যাব-১৫–এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ১০টার দিকে জাদিমোরা পাহাড়ে বনে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের কাজ করার সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে হ্নীলার জাদিমোরা পাহাড়ে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করে অস্ত্রধারীরা। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরটিভি/এফএ/এআর
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর বেপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেলচালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আরটিভি/এফএ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
উপকূলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন 
কক্সবাজার সৈকতের অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ
কুয়াকাটায় তীর্থযাত্রীদের ঢল
কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের শঙ্খিনী সাপ উদ্ধার