ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

নব্য দখলদারদের পরিণতিও হাসিনার মতো হবে: আবু হানিফ

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ পিএম
ছবি: আরটিভি

কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের কর্মীদের নিয়ে সমাবেশ করেছে গণঅধিকার পরিষদের চান্দিনা উপজেলা শাখা।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকাল ৩টায় চান্দিনা উপজেলায় পালকি সিনেমা হলের সামনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

কর্মী সমাবেশে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন, আওয়ামী লীগ দেশে গত ১৫ বছর দখলদারি, লুটপাট ও চাঁদাবাজি করেছে। তারা পালিয়ে যাওয়ার পর নব্য দখলদারের জন্ম হয়েছে। আপনাদের মনে রাখতে হবে আওয়ামী লীগের ১৫ বছরের শাসন ব্যবস্থা ছাত্রজনতার আন্দোলনের মুখে ৩৬ দিনও টিকে নাই। আপনারা যারা নব্য দখলদারি চালাচ্ছেন তাদের পরিণতিও হাসিনার মতো হবে।

তিনি বলেন, ২৪ সালে যে বিপ্লব সংঘটিত হয়েছে, তা রাতারাতি হয়নি, গত ১৫ বছর বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন অবশেষে ছাত্রজনতার নেতৃত্বে সফল হয়েছে। ২৪ সালের আন্দোলনের প্রথম দাবি ছিল ১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের। সেই আন্দোলনে সরকার দমন-পীড়ন চালালে রূপ নেয় সরকার পতনের দিকে। এই ২৪ এর গণঅভ্যুত্থানের পটভূমি রচিত হয়েছিল ১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে। ছাত্রজনতার আন্দোলনের মুখে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও এখন দেশে এবং দেশের বাহিরে বসে আওয়ামী লীগ ও তার দোসররা ষড়যন্ত্র করছে।

সমন্বয়ক আবু হানিফ আরও বলেন, যেই ছাত্রজনতা আন্দোলন করে হাসিনার পতন ঘটিয়েছে, তারা কিন্তু ঘরে ফিরে যায়নি। আমরা আওয়ামী লীগ ও তার দোসরদের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মনে হয়েছিল দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে কিন্তু এখনও সেটা হয়নি। সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ভুল করে তাহলে জনগণ সরকারের বিপক্ষে রাজপথে নামতে বাধ্য হবে। জনগণ যেভাবে ক্ষমতায় বসিয়েছে সেভাবে ক্ষমতা থেকে সরাতেও পারবে।

তিনি বলেন, সংস্কার কমিশন গঠন করা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। উপদেষ্টাদের অনেকের বক্তব্যে সন্দেহ সৃষ্টি হচ্ছে যে তারাও ওয়ান ইলেভেনের মতো বিরাজনীতিকরণ করে কিনা।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্রঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে কুমিল্লা জেলার যারা শহীদ হয়েছে প্রত্যেকটা শহীদ পরিবারকে প্রাপ্য মর্যাদা নিশ্চিত এবং ন্যূনতম ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একদিকে যাদের হাতে ২ হাজারের অধিক শহীদের রক্ত লেগে আছে সেই খুনি ওবায়দুল কাদেররা নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাচ্ছে অন্যদিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪ জন শিক্ষার্থী, চট্টগ্রামের ছাত্রনেতা জসিমকে চোরাগোপ্তা হামলা চালিয়ে হত্যা করে।

তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, বিপ্লবী ছাত্রজনতাকে যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হন, তাহলে অনতিবিলম্বে পদত্যাগ করুন। স্পষ্ট করে বলতে চাই, শহীদেরা যেমন তাদের বাবা-মায়ের কোলে ফিরে আসবে না–ঠিক তেমনি আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতিতে ফিরতে পারবে না। নেতাদের উদ্দেশে বলবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা উপদেষ্টা হওয়ার চেয়ে ছাত্র অধিকার পরিষদের কর্মী হওয়া আমার কাছে সৌভাগ্যের। শিক্ষার্থীদের পাশে থাকুন, জনগণের বিপদে আপদে পাশে দাঁড়ান। তারাই আপনাদের নেতা বানাবে।

কর্মী সমাবেশের সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ কুমিল্লা জেলার সাবেক সদস্য সচিব গিয়াস হৃদয়, সঞ্চালনা করেন যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলার সিনিয়র সহ-সভাপতি এম এ জামান।

এ ছাড়াও বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রূপ হোসাইন মিয়া রাজ, কুমিল্লা জেলার সাবেক আহ্বায়ক ফয়েজুল্লাহ, যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলার সভাপতি আলমগীর হোসেন, চান্দিনা উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক নাজমুল হাসান, সদস্যসচিব আরিফ হোসেন অর্ক, তেজগাঁও থানার আহবায়ক শাহিন, যুব অধিকার পরিষদ কুমিল্লা উত্তর জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, কুমিল্লা জেলার ছাত্র নেতা রাসেল, রাফসান প্রমুখ।

আরটিভি/এসএপি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
নরসিংদীর রায়পুরায় এক নবজাতক কন্যা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে উপজেলার শ্রীনগর ইউনিয়নের মরা নদী থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীনগর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের পেছনে থাকা একটি মরা নদীর পাড়ে খেলতে যায় কয়েকজন শিশু। সেখানে ব্যাগে থাকা ওই নবজাতককে দেখতে পায় একজন। পরে খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থল গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশের ধারণা গত রাতের কোনো একসময় অজ্ঞাত ব্যক্তি ওই নবজাতককে কাদাপানিতে ফেলে রেখে গেছে।  এ বিষয়ে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান বলেন, স্থানীয় লোকজন ও চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে দেখতে পাই শরীরে কাদাপানি লাগানো একদিন বয়সী একটি মেয়ে বাচ্চার মরদেহ। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়। আরটিভি/এফএ/এআর
নরসিংদীতে নবজাতকের মরদেহ উদ্ধার
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
কুমিল্লার চান্দিনায় পুকুরে ডুবে সামিয়া আক্তার (৩) ও হামিদা আক্তার (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) উপজেলার মাইজখার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা মাইজখার গ্রামের সুজন মিয়ার মেয়ে। দুই শিশুর চাচা খোকন মিয়া জানান, মঙ্গলবার সকালের পরিবারের সদস্যদের অগোচরে খেলতে গিয়ে সামিয়া ও হামিদা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘসময় ধরে স্বজনরা তাদের না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় দেখে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা বলেন, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জেনেছি। বিস্তারিত পরে জানাতে পারব। আরটিভি/এফএ/এআর
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
কক্সবাজারের টেকনাফে অপহৃত ১৮ বনকর্মীকে অবশেষে উদ্ধার করা হয়েছে।  মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে টেকনাফের গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে র‍্যাব। উদ্ধার হাওয়া বনকর্মীরা হলেন- ফরেস্টার সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক, আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্লাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্লাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮)। আরও দুজনের নাম পাওয়া যায়নি। এদের মধ্যে অনেকে রোহিঙ্গা আছেন বলে জানা গেছে।  র‌্যাব-১৫–এর সিনিয়র সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, সোমবার সকাল ১০টার দিকে জাদিমোরা পাহাড়ে বনে বন বিভাগের হয়ে গাছের চারা রোপণের কাজ করার সময় অস্ত্রের মুখে শ্রমিকদের তুলে নিয়ে যাওয়া হয়। অপহরণের শিকার শ্রমিকদের পরিবারের কাছে জনপ্রতি এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে তাদের উদ্ধারে মঙ্গলবার সকাল থেকে হ্নীলার জাদিমোরা পাহাড়ে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে মঙ্গলবার বিকেলে টেকনাফ গহীন পাহাড় থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। অভিযান এখনো চলমান। এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) টেকনাফের জাদিমুড়া এলাকায় পাহাড়ি এলাকা থেকে ১৯ বনকর্মীকে অপহরণ করে অস্ত্রধারীরা। অপহরণের পর থেকে মুক্তিপণ হিসেবে তাদের পরিবারের কাছে ফোন করে জনপ্রতি এক লাখ টাকা করে মোট ১৯ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। আরটিভি/এফএ/এআর
টেকনাফে অপহৃত ১৮ বনকর্মী উদ্ধার
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের বরিশাল বিভাগীয় কার্যালয়ে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি। দ্রুততম সময়ের মধ্যে মন্ত্রিপরিষদে প্রেরণ এবং প্রধান উপদেষ্টার অনুমতিক্রমে গেজেট প্রকাশ করা হবে। বেতন কাঠামো হবে ২০১৫ সালের পে-স্কেল অনুযায়ী। এতে মসজিদসংলগ্ন এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের বাসা এবং উৎসব ভাতার প্রস্তাব রাখা হয়েছে। তিনি বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ব্যবসা করার জন্য বিনা সুদে ঋণ দেওয়া হচ্ছে। রোগে আক্রান্ত ইমাম-মুয়াজ্জিনদের বড় অঙ্কের টাকা দেওয়া হবে, যা ফেরত দিতে হবে না। তিনি আরও বলেন, গ্রুপিং হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যেও আছে। কখনো শুনেছেন তারা মারামারি করেছে। আমরা মুসলমানরা একদল আরেক দলকে পিটিয়ে মেরে ফেলি। আপনারা (ইমাম-মুয়াজ্জিনরা) যখন মিথ্যা বিবৃতি দেন তখন আমাদের মন ভেঙে যায়। এতে আমাদের ভাবমূর্তি বিদেশে বিনষ্ট হচ্ছে। ধর্ম উপদেষ্টা বলেন, সরকার দেশ সংস্কারের কাজ করছে। সংস্কার শেষ হলে নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করব এবং আমরা বিদায় নেব। এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন ঐক্য। প্রতিটি মানুষের অধিকার সমান। অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। আরটিভি/এফএ
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
চট্টগ্রামের লোহাগাড়ায় সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালকও। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  নিহত যুবকের নাম শাহিনুল ইসলাম শোয়াইব (২৪)। তিনি উত্তর আধুনগর বেপারি পাড়ার নাজিম উদ্দীনের পুত্র। শোয়াইব চট্টগ্রাম মহসিন কলেজের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত ছিল বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন শোয়াইবের বন্ধু মোটরসাইকেলচালক সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের দক্ষিণ গারাংগিয়া আলোরঘাট এলাকার মোহাম্মদ ইদ্রিসের পুত্র মোহাম্মদ তারেক (২৪)। তিনি উপজেলার বেসরকারি হাসপাতাল সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।  স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম অভিমুখী মোটরসাইকেলটি দ্রুতগতিতে একটি সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গেলে মোটরসাইকেলচালক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে রাস্তার বাইরে পড়ে যান। মোটরসাইকেলের পিছনে থাকা আরোহী শোয়াইব কক্সবাজার অভিমুখী ট্রাকের পিছনের চাকায় পিষ্ট হয়ে থেঁতলে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, সিএনজি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। ট্রাকটি দোহাজারী হাইওয়ে থানার হেফাজতে নিয়ে আসা হয়েছে। আরটিভি/এফএ
ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
আরও পড়ুন
পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু
এক হলো গণঅধিকার পরিষদের বিভক্ত দুই গ্রুপ 
অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী দোসর আমলাদের কাছে জিম্মি: আবু হানিফ
ওয়াজ মাহফিলের আয়োজন করলে আ.লীগের গা জ্বলতো: রাশেদ খান