দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করার জন্য আমরা প্রস্তুত: ছাত্রদল সভাপতি

আশুলিয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ , ১১:১০ পিএম


দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করার জন্য আমরা প্রস্তুত: ছাত্রদল সভাপতি
ছবি : আরটিভি

দেশবিরোধী চক্রান্ত নস্যাৎ করার জন্য ছাত্রদল প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। 

শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে নবগঠিত ঢাকা জেলা উত্তর ছাত্রদল আয়োজিত আশুলিয়ায় পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ছাত্রদল সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মসূচি মানুষ প্রত্যাখ্যান করেছে। দেশবিরোধী যে কোনো চক্রান্ত ঐক্যবদ্ধভাবে নস্যাৎ করে দেওয়া হবে। আমরা চক্রান্ত নস্যাৎ করার জন্য প্রস্তুত।’ 

প্রায় এক যুগ পর অনুষ্ঠিত এ সম্মেলনে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। 

এ সময় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, ‘যে সকল ছাত্রছাত্রীরা সামাজিক কার্মকাণ্ড করছেন, যারা একটি সুন্দর সমাজ গঠন করছেন তাদেরকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়, থানা, পৌরসভা সহ সকল কমিটি গঠন করা হবে।’ 

এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। 

শাওন নামে ছাত্রদলের এক কর্মী বলেন, ‘এত বছর পর পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের সম্মেলন হচ্ছে। স্বৈরাচারি সরকারের সময়ে দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করা হবে বলে আমরা আশাবাদী।’ 

আলহাজ নামে আরেক ছাত্রদল নেতা বলেন, ‘দলের জন্য এতদিন আমরা জেল জুলুম সহ্য করেছি। এখন সময় এসেছে দেশ ও জাতির কল্যাণে কিছু করার।’

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission