
ঘন কুয়াশার কারণে সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। এর আগে রাত আড়াইটা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, মধ্যরাত থেকে নৌরুট এলাকায় ঘন কুয়াশার কারণে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।
তিনি আরও জানান, দীর্ঘ সাড়ে ছয় ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে উভয় ঘাটে যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।
আরও পড়ুন:



