৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে ২১ বছর আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে রেখে এ দেশকে উন্নয়ন বঞ্চিত করা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে এ দেশকে আবারও উন্নয়নের উচ্চ শিখরে তুলে ধরেছেন।
বললেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশেদ আলম।
বৃহষ্পতিবার নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসন আয়োজিত শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
এর আগে স্থানীয় সাংসদ আলহাজ্ব মোরশেদ আলম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং আলোচনা শেষে ১৫ আগষ্ট শাহাদাৎ বরণকারী সকল শহিদের রুহের মাগফিরাত কামনা ও জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে মোনাজাত করেন।
এমকে




