লালশাক ক্ষেতে মিলল ৫১ গাঁজা গাছ, দুই ভাই আটক
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামে বেড়িবাঁধের পাশে লালশাকের খেতে ৫১টি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আপন দুই ভাই মো. মিজানুর হাওলাদার ও জহিরুল হাওলাদারকে আটক করা হয়েছে।