যুবদলের আন্দোলনে শেখ হাসিনা পালিয়েছে: এমপি মোবাশ্বের
যুবদলের আন্দোলনেই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাঙ্গলকোট হাসান মেমোরিয়াল সরকারি অনার্স কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, যুবদলের প্রতি আমার দায়বদ্ধতা একটু বেশি। যুবদলের আন্দোলনেই বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়েছে। এই যুবকরাই ১২ তারিখে আমাকে এমপি বানিয়েছেন। আর তারাই আগামী দিনের নাঙ্গলকোট, আগামী দিনের বাংলাদেশ।
মোবাশ্বের বলেন, আজ যারা বিএনপির নেতা হয়েছেন, তারা ছাত্রদল ও যুবদল করে নেতা হয়েছেন। তাদের