ঢাকা
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
সর্বশেষ
●
LIVE
English
জাতীয়
রাজনীতি
রাজধানী
দেশজুড়ে
অর্থনীতি
আন্তর্জাতিক
বিনোদন
খেলা
লাইফস্টাইল
আইন-বিচার
চাকরি
বিজ্ঞান
সোশ্যাল মিডিয়া
ধর্ম
আবহাওয়া
তথ্যপ্রযুক্তি
শিক্ষা
স্বাস্থ্য
মুক্তমত
প্রবাস
মিডিয়া
শিল্প-সাহিত্য
YouTube
শেয়ারবাজার
ফিচার
বাংলা কনভার্টার
লাইভ টিভি
ভিডিও
ছবি
অ্যান্ড্রয়েড
আইফোন
আর্কাইভ
আরটিভি প্লাস
আমাদের সঙ্গেই থাকুন
দেশজুড়ে
রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জ
শিবগঞ্জ
শিবগঞ্জ
ভোলাহাট
নাচোল
শিবগঞ্জ
গোমস্তাপুর
চাঁপাইনবাবগঞ্জ সদর
শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
চাঁপাইনবাবগঞ্জে দুস্থ ও অসহায়দের মধ্যে বিশেষ অনুদান প্রদান
ভারত যাওয়ার সময় যুব মহিলা লীগের নেত্রী আটক
চলন্ত সিএনজি থেকে হঠাৎ চিৎকার, এরপরই ঘটে ‘আসল ঘটনা’
মাদকের ভয়াবহ ছোবল থেকে বাঁচতে চায় শিবগঞ্জের মানুষ
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৭৫টি ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান
মুক্তিযোদ্ধার দুই ছেলেকে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জে খড়ের স্তূপে মিলল ১৯ ককটেল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অভিযানে ১৯টি ককটেল জব্দ করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের রুটি খেয়ে ১২ শিক্ষার্থী হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় সরবরাহ করা বনরুটি খেয়ে ১২ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। পরে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে সন্ধ্যায় তাদের ছাড়পত্র দেওয়া হয়।
গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গরুবোঝাই ভটভটি (ভুটভুটি) রাস্তার পাশের খাদে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
সীমান্তে হেরোইনসহ আটক ২
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৯ গ্রাম হেরোইনসহ দুইজনকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল ডগ স্কোয়াডসহ এ অভিযান পরিচালনা করে। বিজিবি জানায়, সীমান্ত মেইন পিলার-১৮৪ থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কানসাট গ্রামের মধ্যবাজারের পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় ৯ গ্রাম হেরোইনসহ মো. আতাউর রহমান (৫০) ও মো. নুরুল ইসলাম বাবু (৪২) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বাড়ি শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে। আটকের পর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেন। একই সঙ্গে জব্দ করা হেরোইন ধ্বংস করা হয়। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কাজ করছে। পাশাপাশি সীমান্তে সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। আরটিভি/টিআর
ট্রাকের পাথরের নিচে মিললো গাড়ির যন্ত্রাংশ, ১৩৫ ভারতীয় মোবাইল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে পৃথক অভিযানে ৩ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকা সিজার মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এর মধ্যে পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ৭০৮ পিস ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ ও পাঁচটি বেনারসি শাড়ি এবং ভোলাহাট থেকে ১৩৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
চুরি-ডাকাতি ও সন্ত্রাসের প্রতিবাদে শিবগঞ্জে এলাকাবাসীর মানববন্ধন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সংলগ্ন পিরোজপুর মোড়ে চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টার আয়োজিত এ কর্মসূচিতে নারী-পুরুষসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক শতাধিক মানুষ অংশ নেয়। স্থানীয় ব্যক্তি মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন আলহাজ্ব আব্দুল বাসির, সাবেক ইউপি সদস্য আব্দুর রহমান, ইউসুফ আলী, শহিদুল ইসলাম, আব্দুল মোতালেব, রাসেল আলী, সাদিকুল ইসলাম, সোনামসজিদ জামে মসজিদের খতিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত মঙ্গলবার দিন-দুপুরে সোনাপুর গ্রামের একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা হামলা চালিয়ে এক গৃহবধূর কানের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে নগদ এক লাখ টাকা, একটি গরু ও দুটি ভ্যান লুট করে নিয়ে গেছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ তৈরি হয়েছে বলেও জানান বক্তারা। এ সময় বক্তারা আব্দুল মালেক, রাইহান, মাসুদ, বুলু ও মোশারফসহ কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে সোনামসজিদ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর আহ্বান জানান তারা। তবে সোনাপুরে ডাকাতির অভিযোগটি অস্বীকার করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান। তিনি বলেন, সোনামসজিদ এলাকার সোনাপুরের ঘটনাটি কোনো ডাকাতি নয়, এটি একটি পারিবারিক বিরোধ। আনোয়ারা নামের যে নারীর কানের দুল ছিঁড়ে যাওয়ার কথা বলা হচ্ছে, সেটিও পারিবারিক ঘটনার ফল। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। এদিকে, মানববন্ধন থেকে এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা । আরটিভি/এসএস
আরও