ঢাকা রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
ফেসবুকে ‘পিস্তলের’ ভিডিও দিলেন এনসিপি নেতা, মুহূর্তেই ভাইরাল
ফেসবুকে ‘পিস্তলের’ ভিডিও দিলেন এনসিপি নেতা, মুহূর্তেই ভাইরাল
পাবনার সাঁথিয়ায় মুজাহিদ ফকির নামের এক এনসিপি নেতার ফেসবুক স্টোরিতে আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভিডিওটি আপলোড করার প্রায় এক ঘণ্টা পর তা মুছে ফেলা হলেও, ইতোমধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। মুজাহিদ ফকির সাঁথিয়া পৌর এনসিপির সদস্যসচিব। ভিডিওটিতে দেখা গেছে, দুইজন ব্যক্তির হাত ও পায়ের অংশ দৃশ্যমান। এদের মধ্যে একজন মেঝতে একটি আগ্নেয়াস্ত্র রাখার পর অন্যজন সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করছেন। তবে ভিডিওতে কারও মুখমণ্ডল স্পষ্ট নয়। অভিযোগের বিষয়ে জানতে মুজাহিদ ফকিরের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া গেছে। সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. বকুল বলেন, কয়েকদিন ধরেই মুজাহিদের মোবাইলফোনটি বন্ধ রয়েছে।
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
রাস্তার কাজে ‘নয়-ছয়’, চার লাখ টাকা ইউপি সদস্যের পকেটে!
পাবনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ
পাবনায় অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ
পাবনায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল দুই শিশুর
পাবনায় ভিমরুলের কামড়ে প্রাণ গেল দুই শিশুর
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
পাবনায় ‘পাগলা’ শিয়ালের কামড়ে শিশুসহ আহত ১১
সাঁথিয়ায় ২০ দিনে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন, হাসপাতালে নেই পর্যাপ্ত সুবিধা
সাঁথিয়ায় ২০ দিনে ডেঙ্গু আক্রান্ত ৩৩ জন, হাসপাতালে নেই পর্যাপ্ত সুবিধা
আরও