৭০ বছরের ঐতিহ্য বউমেলা, পুরুষের প্রবেশ নিষেধ!
দিনাজপুরের ফুলবাড়ীতে প্রায় ৭০ বছরের ঐতিহ্যবাহী বউমেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার বিশেষত্ব হলো, দিনের নির্দিষ্ট সময়ে এখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ। নারী ও শিশুরাই এ সময় মেলার ক্রেতা ও দর্শনার্থী। তবে দোকানিদের মধ্যে পুরুষ বিক্রেতারাও রয়েছেন।