মায়ের হাতে ‘রত্নগর্ভা’ পুরস্কার, আপ্লুত মিমি

বিনোদন ডেস্ক, আরটিভি

সোমবার, ১৩ মে ২০২৪ , ০৮:৪৬ পিএম


মায়ের হাতে ‘রত্নগর্ভা’ পুরস্কার, আপ্লুত মিমি
ছবি : সংগৃহীত

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিশ্ব মা দিবসে এই অভিনেত্রীর মা তাপসী চক্রবর্তী পেয়েছেন ‘রত্নগর্ভা’ পুরস্কার। আর তা মায়ের হাতে তুলে দিয়েছেন মিমি নিজেই। বিষয়টি নিয়ে ভীষণ আপ্লুত তিনি।

বিজ্ঞাপন

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সোমবার (১৩ মে) বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মিমি। 

ক্যাপশনে লিখেছেন, ‘আমি কৃতজ্ঞতা জানাই বেঙ্গল চেম্বার্স অফ কমার্স এবং সবাইকে যারা এই অ্যাওয়ার্ডটির সাথে যুক্ত ছিল। আমি আপ্লুত যাদের সাথে এবং যেই প্যানেলিস্টদের সাথে একই মঞ্চে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে আমার মাকে। আমি নিশ্চিত এটি তার জীবনের অন্যতম সুন্দর একটি মুহূর্ত।’

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, ‘আমি ধন্যবাদ জানাই মাতৃ দিবস দিনটাকে এইরকম ভাবে সুন্দর করে তোলার জন্য। এই অ্যাওয়ার্ডটির জন্যে কতটা যোগ্য আমি জানিনা কিন্তু আমি এটাই বলবো যে এই অ্যাওয়ার্ডটি আমাকে আরও অনুপ্রাণিত করবে আগামী দিনে স্বচ্ছতা ও সততার সাথে ভালো কাজ করার জন্য।’

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বর্তমানে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’ সিনেমায় কাজ করছেন মিমি চক্রবর্তী। এতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission