যে কারণে বন্ধ করা হয়েছে গায়ক প্রবর রিপনের ফেসবুক

বিনোদন ডেস্ক, আরটিভি

মঙ্গলবার, ২০ আগস্ট ২০২৪ , ০৫:৫৮ পিএম


প্রবর রিপন
প্রবর রিপন

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে রাজপথে নেমেছিলেন অনেক তারকাই। নিজ নিজ জায়গা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদও জানিয়েছেন তারা। অন্যান্যদের মতো ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের ভোকালিস্ট প্রবর রিপনও সরব ছিলেন এই আন্দোলনে। আর এতেই বাঁধে বিপত্তি। 

বৈষম্যবিরোধী ছাত্রজনতার আন্দোলনে যুক্ত থাকায় রিপোর্ট করে বন্ধ করে দেওয়া হয়েছে রিপনের ফেসবুক অ্যাকাউন্ট। শিল্পীর দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে রিপোর্ট করে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছে দুষ্কৃতকারীরা।

এ প্রসঙ্গে রিপন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই আমি ছাত্রদের দাবির পক্ষে ছিলাম। সরব ছিলাম মাঠে ও ফেসবুকে। তাই কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রিপোর্ট করে আমার ফেসবুক প্রোফাইল বন্ধ করে দিয়েছে। এখন ফেসবুক বলছে এই আইডিটি আমার না। 

নতুন গান ও কাজের বিষয়ে তিনি বলেন, আরও কিছুদিন পর কাজে ফিরব। দু-তিন মাস পর আমাদের ‘সোনার বাংলা সার্কাস’ ব্যান্ডের নতুন অ্যালবাম বের হবে।

২০১৮ সালে পাঁচ সদস্য নিয়ে যাত্রা করে ‘সোনার বাংলা সার্কাস।’ দেশের বিভিন্ন প্রান্তে স্টেজ শো করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দলটি। এর দেড় বছর পর প্রকাশিত হয় তাদের প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস।’  

বর্তমানে দলে আছেন ভোকাল প্রবর রিপন, গিটারে পাণ্ডুরাঙ্গা ব্লুমবার্গ, ড্রামসে হাসিন আরিয়ান, বেজ গিটারে শাকিল হক ও কিবোর্ডে সাদ চৌধুরী।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission