
ঢাকাই ছবির গুণী অভিনেত্রী আনোয়ারা করোনায় ভাই হারালেন। তার একমাত্র ভাই হুমায়ূন কবির করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
আজ শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আনোয়ারার মেয়ে অভিনেত্রী রুমানা রব্বানি মুক্তি তার মৃত্যু বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, মামা দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। অনেক আগে তার ওপেন হার্ট সার্জারি করা হয়েছিল। তার ফুসফুসে সংক্রমণসহ বেশ কিছু জটিলতা ছিল। এরমধ্যেই প্রায় এক সপ্তাহ আগে তার করোনা শনাক্ত হয়। এ কয়েকদিন তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু আজ তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। মামার মৃত্যুতে মা অনেক ভেঙে পড়েছেন।
এম




