ঢাকা শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

কে হবেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট

ডয়েচে ভেলে

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১২:৫১ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। দেশটির ৪৭তম প্রেসিডেন্ট বেছে নিতে ভোট দিচ্ছেন ভোটারেরা।

নির্বাচনে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আভাস দিয়েছে বিভিন্ন জনমত জরিপ। নির্বাচনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রায় ৮ কোটি ১০ লাখ ভোটার এরই মধ্যে আগাম ভোট দিয়েছেন।

মঙ্গলবার নির্বাচন শুরুর আগে সোমবার ট্রাম্প এবং হ্যারিস দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীই প্রচার চালালেন গুরুত্বপূর্ণ সুইং স্টেট পেনসিলভানিয়ায়। এই একটি রাজ্য থেকে ১৯টি ইলেকটোরাল ভোট পেতে পারেন দুই প্রার্থীই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন ২৭০টি ইলেকটোরাল ভোট।

ভোট পূর্ববর্তী বিশ্লেষণ এবং জনমত সমীক্ষা বলছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে দুই প্রার্থীর মধ্যে। জনমত প্রায় সমানভাবে বিভাজিত দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে। গোড়া থেকেই এবার নাটকীয় মোড় নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। একাধিক মামলায় জর্জরিত সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত রিপাবলিকান প্রার্থী হতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়েও বহু নাটক হয়েছে। প্রাথমিকভাবে তিনিই এবার রিপাবলিকান প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছিলেন। জনমত সমীক্ষায় ক্রমশ পিছিয়ে পড়ছিলেন তিনি। এই পরিস্থিতিতে আচমকাই ডেমোক্র্যাট নেতৃত্ব তার জায়গায় প্রার্থী হিসেবে সামনে নিয়ে আসেন কমলা হ্যারিসের নাম। কার্যত প্রচারের মধ্য পর্ব থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে আসরে নামেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।

তিনি প্রচারে নামার পর ট্রাম্পের দিক থেকে হাওয়া অনেকটাই ঘুরে যায়। সুইং স্টেট হাড্ডাহাড্ডি নির্বাচনে সুইং স্টেটগুলির অপরিসীম। সুইং স্টেট অর্থাৎ, যে রাজ্যগুলির ভোট যে কোনো দিকে যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে সুইং স্টেটের ভোট যেদিকে ঘুরবে, প্রেসিডেন্টও তিনি নির্বাচিত হবেন।

এবছর সুইং স্টেট হিসেবে দেখা হচ্ছে পেনসিলভানিয়া, অ্যারিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাদা, নর্থ ক্যারোলাইনা এবং উইসকনসিন রাজ্যকে।

এই পরিস্থিতিতে নির্বাচনের আগের দিন ট্রাম্প এবং হ্যারিস দুইজনই শেষ মুহূর্তের প্রচার চালিয়েছেন পেনসিলভেনিয়ায়। মিশিগান থেকে পেনসিলভানিয়ায় পৌঁছে হ্যারিস বলেছেন, জেতার ব্যাপারে তিনি আশাবাদী। পেনসিলভানিয়ায় একাধিক মিছিলে অংশ নিয়েছেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।

অন্যদিকে ট্রাম্পও এদিন পেনসিলভানিয়ায় প্রচার করেছেন। তার আগে তিনি ছিলেন নর্থ ক্যারোলাইনায়। সেখানে মেক্সিকো এবং শরণার্থী সমস্যা নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। পাশাপাশি জানিয়েছেন, বিরোধী প্রার্থীকে তিনি অযোগ্য বলে মনে করেন।

শিল্পপতি ইলন মাস্ক এবার সরাসরি সমর্থন করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে। মাস্ক সাবেক টুইটার, বর্তমান এক্স হ্যান্ডেলের মালিক। সম্প্রতি একটি রিপোর্টে দেখা যাচ্ছে, গত কিছুদিনে মাস্কের একাধিক এক্স পোস্ট অসত্য বলে প্রমাণিত হয়েছে ফ্যাক্ট চেকে। কিন্তু ইতিমধ্যেই এই মন্তব্যগুলি দুই বিলিয়ন ভিউ পেয়ে গেছে। মাস্কের অন্তত ৮৭টি পোস্ট ভুল বা অসত্য বলে প্রমাণিত হয়েছে। এর মধ্যে অন্যতম তার অভিবাসীদের নিয়ে করা মন্তব্য।

মাস্কের দাবি ছিল, সুইং স্টেটগুলিতে গত চার বছরে অভিবাসীর সংখ্যা অন্তত তিনগুণ বৃদ্ধি পেয়েছে। যা সম্পূর্ণ অসত্য। বস্তুত, ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্যে সমর্থন জানানোর পর মাস্কের সার্বিক রাজনৈতিক পোস্ট ১৭ দশমিক এক বিলিয়ন ভিউ পেয়েছে। চলতি রাজনৈতিক পটভূমিতে যা কার্যত একটি রেকর্ড।

বুধবার থেকেই ক্রমশ স্পষ্ট হবে, শেষ পর্যন্ত কে হতে চলেছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জয়ী হলে দ্বিতীয়বারের জন্য তিনি প্রেসিডেন্টের আসনে বসবেন। অন্যদিকে হ্যারিস জিতলে আমেরিকার ইতিহাসে তিনি হবেন প্রথম নারী প্রেসিডেন্ট।

আরটিভি/এএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। স্থানীয় সময় রোববার (২৯ ডিসেম্বর) জিমি কার্টার সেন্টার এক বিবৃতি এই তথ্য জানিয়েছে। খবর এনবিসি নিউজের। যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট ছিলেন কার্টার। কার্টার এক মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন। তিনি গত বছরের ফেব্রুয়ারি থেকে জর্জিয়ায় নিজ শহর প্লেইনসে জীবনের শেষ সময়ের সেবাযত্নে ছিলেন। এনবিসি নিউজের তথ্যমতে, জিমি কার্টারই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি তার ১০০তম জন্মদিনে পৌঁছেছিলেন।  যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশিদিন বাঁচা প্রেসিডেন্ট কার্টার। ২০০২ সালে মানবাধিকার নিয়ে কাজ করার জন্য শান্তিতে নোবেল পেয়েছিলেন তিনি। কার্টারের যাত্রা শুরু হয়েছিল জর্জিয়ার প্লেইন্সের ছোট্ট শহরে। তিনি সেখানে ১ অক্টোবর, ১৯২৪ সালে জন্মগ্রহণ করেন। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে একজন অফিসার হিসেবে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের পারমাণবিক সাবমেরিন বহরের উন্নয়নে সহায়তা করেছিলেন। নৌবাহিনীতে একজন অফিসার হিসেবে দায়িত্ব পালন করার পরকার্টার পারিবারিক চিনাবাদাম চাষের ব্যবসা চালানোর জন্য ১৯৫৩ সালে তার নিজ শহরে ফিরে আসেন। তিনি ১৯৬০-এর দশকে রাজনীতিতে প্রবেশ করেন, ১৯৭১ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত রাজ্যের ৭৬তম গভর্নর হওয়ার আগে জর্জিয়ার বিধায়ক হিসাবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। ১৯৭৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনে কার্টার, একজন ডেমোক্র্যাট, রিপাবলিকান ক্ষমতাসীন জেরাল্ড ফোর্ডের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, যিনি ওয়াটারগেট কেলেঙ্কারির পরিপ্রেক্ষিতে রিচার্ড নিক্সন পদত্যাগ করার পরে রাষ্ট্রপতির পদে অভিষিক্ত হন। কার্টার ফোর্ডকে পরাজিত করে প্রেসিডেন্ট হন। আরটিভি/একে
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
হঠাৎ আমেরিকান এয়ারলাইনসের পরিষেবা বন্ধ 
প্রযুক্তিগত সমস্যার কারণে বিশ্বের বৃহত্তম এয়ারলাইনস অপারেটর আমেরিকান এয়ারলাইনসের পরিষেবা হঠাৎ করেই বন্ধ রাখা হয়েছে। ক্রিসমাসের প্রাক্কালে অজ্ঞাত যান্ত্রিক ত্রুটির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। আমেরিকান এয়ারলাইনস এক বিবৃতিতে বলেছে, আমাদের টিম যত দ্রুত সম্ভব সমস্যার সমাধান করার জন্য কাজ করছে। গ্রাহকদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। প্রতিবেদনে আরও বলা হয়েছে, যাত্রীরা যখন ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছিল তখন বিমানবন্দরে এ ঘোষণা দেওয়া হয়। এতে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের।  মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিমানবন্দরের একটি ভিডিওতে দেখা গেছে, এয়ারলাইন যাত্রীদের জানাচ্ছে, তারা প্রতি ১৫ মিনিটে একটি আপডেট দেবে এবং তাদের জানাবে কী ঘটছে...আমাদের সিস্টেমটি ডাউন হয়েছে যার ফলে আমরা কোনো ক্রু বা যাত্রীকে এতে রাখতে পারি না। আমরা এটা নিয়ে কাজ করছি। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এর একটি নোটে বলা হয়েছে, সংস্থাটি সমস্ত ফ্লাইট গ্রাউন্ডিংয়ের (নামানোর) জন্য অনুরোধ করেছে। আরটিভি/একে/এস
হঠাৎ আমেরিকান এয়ারলাইনসের পরিষেবা বন্ধ 
হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন 
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) জ্বরে আক্রান্ত হওয়ায় তাকে ওয়াশিংটন ডিসির মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়।  সিএনএনকে বিল ক্লিনটনের কার্যালয়ের উপপ্রধান কর্মকর্তা অ্যাঞ্জেল ইউরেনা জানিয়েছেন, জ্বরে আক্রান্ত হওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা এবং পর্যবেক্ষণের জন্য সোমবার বিকালে প্রেসিডেন্ট ক্লিনটনকে জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে। তার শারিরীক অবস্থার বিষয়ে ইউরেনা জানিয়েছেন, তিনি ভালো আছেন। তাকে অন্তত একরাত হাসপাতালে থাকতে হবে। তবে আশাবাদী বড়দিনের আগেই তিনি বাসায় ফিরতে পারবেন। কারণ- এখানে (হাসপাতালে) তিনি ভালোই আছেন এবং খুবই চমৎকার সেবা পাচ্ছেন। এ জন্যও সেবাদাতাদের প্রতি তিনি কৃতজ্ঞতাও জানান। ৭৮ বছর বয়সী ক্লিনটনকে চলতি বছরে বেশ কয়েকবার শারীরিক সমস্যার মুখে পড়তে হয়েছে। এর আগে, ২০২১ সালের অক্টোবরে রক্তের সংক্রমণে কারণে ক্লিনটনকে পাঁচ রাত হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। এছাড়া ২০০৪ সালে ৫৮ বছর বয়সে তার হৃৎপিণ্ডে অস্ত্রোপচার করা হয়। এরপর থেকে তাকে জীবনযাপনের ধারা পরিবর্তনের পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। সবশেষ ২০২২ সালের নভেম্বরে করোনা আক্রান্ত হয়েছিলেন এই মার্কিন সাবেক প্রেসিডেন্ট। তিনি ১৯৯৩ থেকে ২০০১ সাল পর্যন্ত দুই মেয়াদে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ছিলেন। সূত্র: সিএনএন ও বিবিসি
হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন 
ফিরে দেখা ২০২৪ / ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের
৩৬৫ পাতার একটা বই, নাম ২০২৪। পড়তে পড়তে আমরা সবাই প্রায় এর শেষের দিকে। আর মাত্র কয়েকটি পৃষ্ঠা ওল্টালেই নতুন বই ২০২৫-এর প্রকাশনা উৎসব। সেই নতুন বইয়ের মনপাগল করা ঘ্রাণ নেওয়ার আগে ২০২৪ নামক বইয়ে কী কী ছিল, তা হয়তো অনেকেই ভুলতে বসেছেন। বছর সায়াহ্নে এসে স্মৃতির ঝাঁপি খুললে কেমন হয়? ২০২৪ সালে বিশ্বজুড়ে ইতিবাচক ও নেতিবাচক নানা ঘটনা ঘটেছে। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। পুরো বিশ্বের চোখ ছিল দেশটির দিকে। সবার মুখেই ছিল এক প্রশ্ন, কে বসতে যাচ্ছে ক্ষমতার মসনদে? ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিস? নাকি রিপাবলিক নেতা ডোনাল্ড ট্রাম্প? কমলার কথা এজন্যই আলোচনায় ছিল যে, তিনি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে ট্রাম্পকে ভালোই টক্কর দিচ্ছিলেন। অনেকটা বলতে গেলে ঘাড়ে নিশ্বাস ফেলার মতো।  এর পেছনে থাকা অনেকগুলো কারণের মধ্যে নারী প্রার্থিতা অন্যতম। কারণ, ১৭৭৬ থেকে ২০২৪। দেখতে দেখতে প্রায় ২৫০ বছর পার হলেও এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো নারী প্রেসিডেন্ট পায়নি। তাই দেশের একটা অংশের সমর্থন ছিল এই ডেমোক্রেট প্রার্থীর প্রতি। তবে গত ৫ নভেম্বরের নির্বাচনে প্রথম মার্কিন নারী প্রেসিডেন্ট হয়ে কমলা জয়ের হাসি হাসতে পারেননি, গড়তে পারেননি কোনো অনন্য রেকর্ডও। ১৩২ বছরের রেকর্ড ভেঙে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন পরবর্তী প্রেসিডেন্ট। এ যেন এক রাজকীয় প্রত্যাবর্তন। আর এ প্রত্যাবর্তনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অধিকাংশ দেশের নেতারা দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে শুভেচ্ছা বার্তায় সিক্ত করেন। রিপাবলিক প্রার্থীর এমন ঐতিহাসিক জয় যুক্তরাষ্ট্রের রাজনীতি তো বটেই, বৈশ্বিক রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের মতে, ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়া একটি উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস দেয়। বিশেষ করে অর্থনীতি ও অভিবাসন নিয়ে উদ্বিগ্ন ভোটারদের মধ্যে তার শক্তিশালী আবেদন লক্ষ্য করা গেছে এবার।   অপরদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক নিবন্ধে বলা হয়, নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের বক্তৃতা ছিল উসকানিমূলক ও প্রতিশোধপরায়ণ। তবে, অর্থনৈতিক বিষয়গুলোতে তার মনোযোগ বহু ভোটারকেই অনুপ্রাণিত করেছিল। এখন দেখার বিষয় কেমন হয় যুক্তরাষ্ট্রের আগামীর পথচলা। ডোনাল্ড ট্রাম্প কী কমলার ওপর বিশ্বাস হারানো জনগণের মনের আশা পূরণ করতে পারবেন, নাকি ব্যর্থ হবেন? তবে বিশ্লেষকদের ধারণা, দমে যাওয়ার পাত্র নন ট্রাম্প। যেভাবেই হোক নিজের লক্ষ্যে পৌঁছাবেনই তিনি।
ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের
ভুলে নিজেদের যুদ্ধবিমানই ভূপাতিত করল মার্কিন বাহিনী
লোহিত সাগরে রণতরী থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভুলক্রমে নিজেদের যুদ্ধবিমানই ভূপাতিত করেছে মার্কিন সামরিক বাহিনী। বিমানটি বিধ্বস্ত হলেও এর দুই পাইলটকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একজন আহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।  বিবৃতিতে বলা হয়েছে, লোহিত সাগরের আকাশে দৃশ্যত ‘ফ্রেন্ডলি ফায়ারে’ আমেরিকান একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী, মার্কিন নৌবাহিনীর যুদ্ধবিমান এফ/এ-১৮ হর্নেটের উভয় পাইলটই নিরাপদে বিমান থেকে বেরিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন সামান্য আহত হয়েছেন। একইদিন ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিদের ক্ষেপণাস্ত্র গুদাম এবং কমান্ড ও কন্ট্রোল সেন্টার লক্ষ্য করে ইয়েমেনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনার পরপরই লোহিত সাগরে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেলো। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, লোহিত সাগরের আকাশে হুথিদের একাধিক ড্রোন ও জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রও ধ্বংস করা হয়েছে।  বিবৃতিতে বলা হয়েছে, ‘মার্কিন রণতরী ইউএসএস গেটিসবার্গ থেকে ভুলক্রমে ছোড়া গাইডেড ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর একটি এফ/এ-১৮ যুদ্ধবিমানে আঘাত হেনেছে। ভূপাতিত যুদ্ধবিমানটি আরেক রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানের ক্রুরা পরিচালনা করছিলেন। ভূপাতিত যুদ্ধবিমানটি ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে চালানো সামরিক অভিযানের অংশ নিয়েছিল কি না, তা পরিষ্কার নয়। এর আগে, সেন্ট্রাল কমান্ড বলেছিল, হুথিদের কর্মকাণ্ডকে ব্যাহত এবং হামলার সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে শনিবার ভোরের দিকে সানায় হামলা করা হয়েছে। দক্ষিণ লোহিত সাগর, বাব আল-মান্দেব এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ ও মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজের বিরুদ্ধে হুথিদের হামলার সক্ষমতা হ্রাস করাই ছিল এই হামলার লক্ষ্য। গাজা উপত্যকায় গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনীর হামলার জবাবে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে নভেম্বর থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। প্রথম দিকে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালালেও বর্তমানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজেও হামলা চালাচ্ছে গোষ্ঠীটি। হুথিদের একের পর এক জাহাজে হামলার জবাবে মার্কিন ও ব্রিটিশ সামরিক বাহিনীও প্রায়ই হুথিদের অবস্থানে হামলা চালাচ্ছে।  আরটিভি/এসএইচএম/এআর  
ভুলে নিজেদের যুদ্ধবিমানই ভূপাতিত করল মার্কিন বাহিনী
আরও পড়ুন
ইতিহাস গড়ার লড়াইয়ে শেষ হাসি ট্রাম্পের
এবার ইইউ’র ২৭ দেশের ওপর চড়া শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের 
ভোটের আগে ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান শলৎস
ভারতীয় পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের