
আমাদের প্রায় সবার ইফতারেই বেগুনি থাকে। বেগুনি ছাড়া যেন ইফতার অসম্পূর্ণ। এজন্য সবাই বেগুনি বানানোর চেষ্টা করেন। তবে সবার বেগুনি মচমচে বা ফুলকো হয় না। জেনে নিন মচমচে ও ফুলকো বেগুনি বানানোর প্রক্রিয়া-
উপকরণ
বেসন এক কাপ, চালের গুঁড়া কোয়ার্টার কাপ, বেগুন দুটি, মরিচগুঁড়া আধা চা চামচ, হলুদগুঁড়া আধা চা চামচ, আদা-রসুন বাটা আধা চা চামচ, লবণ পরিমাণমতো, তেল (ভাজার জন্য) পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি
বেগুন পাতলা করে কেটে নিন। এবার বেসন, চালেরগুঁড়া, হলুদগুঁড়া, মরিচগুঁড়া, আদা-রসুন বাটা ও লবণ একসঙ্গে মিশিয়ে নিন। এখন এতে অল্প অল্প করে পানি দিয়ে আঠালো ব্যাটার তৈরি করুন।
চুলার আঁচ মাঝারি রেখে প্যানে তেল গরম করে নিন। এবার ব্যাটারে বেগুনগুলো চুবিয়ে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মচমচে ফুলকো বেগুনি।
ডি/পি




