
বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের পরিচালক মো. আজিজুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৯ ডিসেম্বর) বাংলাভিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, রোববার (৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি বাবা-মা, স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, ভাই-বোন ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রসঙ্গত, সদ্যপ্রয়াত আজিজুল হক বাংলাভিশনের চেয়ারম্যান আবদুল হকের জ্যেষ্ঠ সন্তান।
আরটিভি/আইএম-টি




