
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে সোমবার গ্রেপ্তার করে শাহবাগ থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে ওইদিনই আদালতে নিয়ে যাওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চারদিন আগে শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) দিনগত রাতে মোল্লা জালালকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
তিনি জানান, শাহবাগ থানার একটি মামলায় মোল্লা জালালকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৮ সালের ১৩ জুলাই ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে মোল্লা জালাল ও মহাসচিব পদে শাবান মাহমুদ জয়লাভ করেন।
আরটিভি/এমএ




