আমু গ্রেপ্তারের পর আলোচনায় পালিত মেয়ে, কে এই সুমাইয়া

আরটিভি নিউজ

শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪ , ০৫:৫৬ পিএম


আমু গ্রেপ্তারের পর আলোচনায় পালিত মেয়ে, কে এই সুমাইয়া
সংগৃহীত ছবি

হত্যা মামলায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমুকে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ৬ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এরই মধ্যে আলোচনায় উঠে এসেছে তার পালিত মেয়ে সুমাইয়া হোসেন।

বিজ্ঞাপন

জানা গেছে, অনেক বছর আগে শ্যালিকা মেরী আক্তারের মেয়ে সুমাইয়া হোসেনকে দত্তক নেন নিঃসন্তান আমির হোসেন আমু। সুমাইয়ার আসল পিতা কিরন। তিনি সর্বশেষ শিল্পমন্ত্রী নূরুল মজিদ হুমায়ুনের আপন ছোট ভাই ও শিল্পমন্ত্রী থাকাকালে আমুর এপিএস ছিলেন। 

স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, নরসিংদীতে বাড়ি হলেও কিরন থাকতেন আমির হোসেন আমুর নির্বাচনী এলাকা ঝালকাঠিতে। সেখানে শুধু সম্পদ ভাণ্ডারের দেখাশোনা আর পার্সেন্টেজ আদায় নয়, নির্বাচনী এলাকায় আমুর রাজনৈতিক কর্মকাণ্ডও দেখাশোনা করতেন তিনি। কিরনের মাধ্যমেই নির্বাচনি এলাকা থেকে অবৈধ পথে শত শত কোটি টাকা আয় করেছেন আমু।

বিজ্ঞাপন

যার প্রায় পুরোটাই এখন দুবাইতে আমুর পালিত মেয়ে সুমাইয়ার কাছে। হুন্ডির মাধ্যমে তার কাছে শতকোটি টাকা পাঠয়েছেন আমু। দুবাইয়ে বসবাসকারী সুমাইয়া সেখানে বাংলাদেশি ব্যবসায়ীকে বিয়ে করেছেন।

আরটিভি/এসএপি/এআর

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission