ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

ফুটবলের তারকা হারানোর বছর

কুশল ইয়াসির

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ০৩:০০ পিএম
২০২০ সালে ভক্তদের কাঁদিয়ে চলে গেছেন ডিয়েগো ম্যারাডোনা, পাওলো রসি, বাদল রায়

বিভীষিকাময় একটি বছর পার করতে চলেছে বিশ্ব। ২০২০ সাল শেষ হতে বাকি মাত্র কয়েকটা দিন। সবাই অপেক্ষায় হয়তো নতুন বছর ২০২১ সালে পাল্টে যাবে সব কিছু! চলতি বছর বিশ্বের নানা প্রান্তে লাশের মিছিলে যোগ দিয়েছে লাখো মানুষ। ক্রীড়াঙ্গনেও ছিল শোকের ছায়া। সুপরিচিত মুখগুলো বিদায় নিয়েছে পৃথিবী ছেড়ে। বেদনাবিধুর এই বছরে মৃত্যু হয়েছে ‘ফুটবল ঈশ্বর’ খ্যাত ডিয়েগো ম্যারাডোনার। মারা গেছেন ইতালির হয়ে বিশ্বকাপ জয়ী পাওলো রসি। বিদায় নিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা একেএম নওশেরুজ্জামান, বাদল রায়, গোলাম রাব্বানী হেলাল, এস এম সালাউদ্দিন আহম্মেদ ও নুরুল হক মানিক।

মে মাসের শেষ দিকে জাতীয় দলের দুইজন সাবেক ফুটবলারে মৃত্যুর সংবাদ শুনতে পায় ক্রীড়াঙ্গন। ৩০ মে মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মৃত্যু হয় গোলাম রাব্বানী হেলালের। ‘আবাহনীর হেলাল’ খ্যাত এই তারকা ধানমন্ডির দলটিতে ১৯৭৫ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত টানা খেলেছেন। ১৯৮২ সালে আবাহনী-মোহামেডান ম্যাচে বিশৃঙ্খলা দেশের ফুটবলের এক আলোচিত ঘটনা। আবাহনীর চার ফুটবলারকে তখন জেলে নেয়া হয়েছিল। হেলালসহ বাকি তিনজন বর্তমান বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন, আশরাফ উদ্দিন চুন্নু ও কাজী আনোয়ার। অবসর নিলেও ফুটবল থেকে দূরে থাকেননি হেলার। দায়িত্ব পালন করেন আবাহনীর পরিচালক হিসেবে। ১৯৭৯ সালে জাতীয় দলে অভিষেক হয় তার। ১৯৮৫ পর্যন্ত নিয়মিত খেলেছেন। ২০০৮ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্য হয়ে দায়িত্ব পালন করেন হেলাল।

পরদিন ৩১ মে আসে আরেকটা দুঃসংবাদ। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এস এম সালাউদ্দিন আহম্মেদ। আশির দশকে ফুটবল ক্যারিয়ার শুরু হয় এই ডিফেন্ডারের। খেলেছেন বিজেএমসি, ওয়ান্ডারার্স ও মোহামেডানে। কলকাতা মোহামেডানেও খেলেছিলেন সালাউদ্দিন। দেশের জার্সিতে ১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন। জাতীয় অনূর্ধ্ব-১৬ দলের ম্যানেজারের দায়িত্বও পালন করেছিলেন নারায়ণগঞ্জের এই ফুটবলার।

জাতীয় দলের সাবেক মিডফিল্ডার নুরুল হক মানিকের মৃত্যু হয় ১৪ জুন। মস্তিষ্কের রক্তক্ষরণে মারা যান বাফুফের এই কোচ। ১৯৮৫ সালে আরামবাগ দিয়ে ক্যারিয়ার শুরু। ইয়ংমেন্স ফকিরেরপুল, ব্রাদার্স ইউনিয়ন হয়ে ১৯৯৮ সাল পর্যন্ত মোহামেডানে খেলেছেন। প্রতিটি দলেই অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন মানিক। ১৯৮৭ থেকে ১৯৯৭ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন দশ বছর। এশিয়ার কাপ উইনার্স কাপে কলকাতার ইস্টবেঙ্গলের বিপক্ষে আবাহনীর জার্সিতেও একটি ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল মানিকের।

২১ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয় স্বাধীন বাংলা ফুটবল দলের অন্যতম সদস্য ও জাতীয় দলের সাবেক ফুটবলার একেএম নওশেরুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু খেতাব পাওয়া এই ফুটবলার ১৯৬৭ সালে বাংলাদেশ রেলওয়ের হয়ে ক্যারিয়ার শুরু করেন। মোহামেডান, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ওয়ারী ক্লাব, ওয়াপদার, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে খেলেছেন তিনি। স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে মহান মু্ক্তিযুদ্ধে অংশ নিয়েছেন মুন্সিগঞ্জে জন্ম নেয়া এই ফুটবলার।

সবাইকে কাঁদিয়ে দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবল তারকা বাদল রায় চলে যান নভেম্বরের ২২ তারিখ। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন তিনি যা ছিল চতুর্থ পর্যায়ে। লাল-সবুজ জার্সিতে ১৯৮১ থেকে ৮৬ পর্যন্ত খেলেন এই ফরোয়ার্ড। ১৯৭৭ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত খেলেছেন মোহামেডানের হয়ে। দুইবার অধিনায়ক হিসেবে দায়িত্বপালন করেছেন। পাঁচবার লিগ শিরোপাও জেতার রেকর্ড রয়েছে তার নামের পাশে। অবসরের পর মোহামেডানের ম্যানেজার ও পরিচালকের হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯৬ সাল যুক্ত হন ফুটবল ফেডারেশনের সঙ্গে । দুই মেয়াদে ছিলেন যুগ্ম সম্পাদক পদে। ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত তিন মেয়াদে সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সহ-সভাপতি নিযুক্ত হন তিনি। ২০০৯ সালে জাতীয় ক্রীড়া পুরস্কারে ভূষিত হন তিনি।

দেশের ফুটবল প্রেমীরা শোক কাটিয়ে ওঠার আগেই ২৫ নভেম্বর ফুটবল মহাতারকা ডিয়েগো ম্যারাডোনার খবর সামনে আসে। বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ক হৃদরোগে আক্রান্ত হয়ে মারাযান। ১৯৮৬ সালে মেক্সিকোতে একক নৈপুণ্যে দক্ষিণ আমেরিকার দেশটিকে সোনালী শিরোপা জেতান। কোয়ার্টার ফাইনালে ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’ হিসেবে পরিচিত দুটি গোল করে ইতিহাসের পাতায় জায়গা করে নেন। ইতালিয়ান দল নেপোলিকে তলানি থেকে চ্যাম্পিয়ন করার কীর্তি রয়েছে তার।

বছরের শেষ মাস ডিসেম্বরের ৯ তারিখ মৃত্যু হয় ইতালিয়ান কিংবদন্তি পাওলো রসির। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। ১৯৮২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় রসির দল। ওই বিশ্বকাপে গোল্ডেন বুট ও গোল্ডেন বল দুটিই নিজের করে নিয়েছিলেন এই স্ট্রাইকার।

ওয়াই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
চলতি বছরের ২১ আগস্ট বাবার মৃত্যুর কারণে টাইগারদের ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান আসেননি বাংলাদেশে। বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার ক্যারিয়ার শুরুর আগেই শেষ হয়ে যায়। তার আগে পারিবারিক কারণে ব্যাটিং পরামর্শকের পদ থেকে সরে দাঁড়ান সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান নেইল ম্যাকেঞ্জি। তাই দীর্ঘ সময় ধরে ব্যাটিং কোচের পদ শূন্য পড়ে আছে। যদিও এই সময়টায় কোনো আন্তর্জাতিক ম্যাচে খেলেনি বাংলাদেশ। দীর্ঘ ১০ মাসের বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ আসছে বাংলাদেশ সফরে। রয়েছে ২টি টেস্ট ও ৩টি ওয়ানডে ম্যাচ। তাই এই কম সময়ে দীর্ঘ মেয়াদী কোচ নিয়োগ না দিয়ে বিসিবি হাঁটছে স্বল্প মেয়াদের দিকে। আপাতত তাই শুধু জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ও মার্চে নিউজিল্যান্ড সিরিজের জন্য কোচ নিয়োগ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্বল্প মেয়াদে টাইগারদের ব্যাটিং কোচ নিয়োগের ব্যপারে বিসিবির ক্রিকেট অপারেশন্স আকরাম খান সংবাদ মাধ্যমকে, ‘আমরা দীর্ঘ মেয়াদের জন্যই চেষ্টা করছি। এখানে কিছু বিষয় আছে। কোভিড-১৯ আছে তাছাড়া এখানে অনেক দিন থাকতে চায় না। আমরা আলাপ করছি। আশা করি দুই এক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হবে।’ এই ক্ষেত্রে বিসিবি'র পছন্দের তালিকায় সাবেক ইংলিশ ক্রিকেটার জন লুইস। উইন্ডিজরা সফরে আসার আগেই লুইসের ঢাকা আসার কথাও রয়েছে। এমআর/
স্বল্প মেয়াদে ব্যাটিং কোচ নিয়োগ দিতে চায় বিসিবি
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
একের পর এক পেসার বাদ পড়ছেন দল থেকে। প্রথমে মোহাম্মদ শামি এরপর উমেশ যাদব। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাকি রয়েছে আরও দুই টেস্ট। তার আগে উমেশের বাদ পড়া নিশ্চিতভাবেই ভোগাবে সফরকারীদের। উমেশ চোটে পড়েন মেলবোর্ন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় ইনিংসের ৩.৩ ওভারের মাথায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। তার আগে নেন জো বার্নসের উইকেট। যদিও প্রথম ইনিংসে ১২ ওভার করেও পাননি কোনো উইকেট। উমেশের বাদ পড়াতে সফরকারীদের বোলিং আক্রমণ অনেকটা অভিজ্ঞতা শূন্য হয়ে পড়েছে। বাকি রয়েছেন কেবল অভিজ্ঞ জাসপ্রিত বুমরাহ। বুমরাহকে অনেক অভিজ্ঞ বললেও ভুল হবে, খেলেছেন মাত্র ১৬টি টেস্ট। প্রথম ম্যাচে চোটে ছিটকে পড়া শামীর জায়গায় দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে মোহাম্মদ সিরাজের। এখন উমেশের বিদায়ে দলে যোগ করা হয়েছে নবদিপ সাইনি, শার্দুল ঠাকুরকে ও নেট বোলার হিসেবে দলের সঙ্গে থাকা টি নটরাজনকেও। আগামী ৭ জানুয়ারি বৃহস্পতিবার তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে। এরপর ১৫ জানুয়ারি থেকে ব্রিজবেনে শুরু সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট। এর আগে অনুষ্ঠিত হওয়া দুই টেস্টের ১টি ভারত ও ১টি অস্ট্রেলিয়া জিতেছে। এমআর/
সিডনি টেস্টের আগে ভারতীয় দলে দুঃসংবাদ
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেটের (এফএসি) ষষ্ঠ সংস্করণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার। তাই এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) তাকে সনদপত্র প্রদান করেছে। এক বিজ্ঞপ্তিতে বাফুফে বিষয়টি জানিয়েছে। এএফসি ফুটবল অ্যাডমিনিস্ট্রেশন সার্টিফিকেট (এফএসি) ফুটবলের নির্দিষ্ট ক্ষেত্রে দক্ষতা বিকাশে সহায়তা করার জন্য পরিকল্পনা তৈরি করেছে। যা ভবিষ্যতে এএফসি সদস্য সংস্থাগুলোর অভিজ্ঞ সংগঠক তৈরিতে সহায়তা করবে।  পরীক্ষার্থীরা নয় মাসের প্রোগ্রামে তিনটি ত্রৈমাসিক সেশনের সরাসরি সেমিনার এবং নয় মাস অনলাইনে কোর্স সম্পন্ন করে। ইংরেজি ভাষায় সম্পন্ন হওয়া পুরো সেশন মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে।  এফএসির বিশেষ এই প্রোগ্রামে সাতটি মূল মডিউল রয়েছে যা শিক্ষার্থীদের সর্বাধিক যুগোপযোগী ফুটবল পরিচালনা কৌশল এবং প্রশাসনের সেরা অনুশীলন নিশ্চিত করার জন্য সাজানো হয়েছে।  এই মূল মডিউলগুলি হলো: বিশ্ব ফুটবলের সংগঠন, ফুটবলে কৌশলগত পরিচালনা, ফুটবলে আর্থিক ব্যবস্থাপনার ব্যবস্থা, ফুটবলে ইনকাম জেনারেশন, মিডিয়া এবং যোগাযোগ, ইভেন্ট ম্যানেজমেন্ট এবং অপারেশনাল/ফুটবল পরিচালনা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিনসহ সিনিয়র সহ সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদক এবং বাফুফের সংশ্লিষ্টরা ইমরান হোসেন তুষারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেছে। ওয়াই
এফএসি সনদ পেলেন বাফুফের প্রোটোকল ম্যানেজার ইমরান হোসেন তুষার
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
ইংল্যান্ডে ৫০ হাজারের বেশি মানুষ করোনায়ভাইরাসে শনাক্ত হওয়ার সংবাদ আসার পরই টটেনহ্যাম ও ফুলহ্যামের ম্যাচটি পণ্ড হলো।  বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় (বাংলাদেশ সময় রাত দুইটায়) ম্যাচটি লন্ডনের টটেনহাম হটসপার স্টেডিয়ামে বসার কথা ছিল। ম্যাচের আগেই স্পার্সদের কোচ হোসে মরিনহো সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছিলেন মাঠে বল গড়ানো নিয়ে অনিশ্চয়তার কথা। শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এক বিবৃতিতে টটেনহ্যাম পক্ষ থেকে জানানো হয়, ঘরের মাঠে ফুলহ্যামের বিপক্ষে হতে চলা ম্যাচটি স্থগিত করা হয়েছে। ক্লাবটি আরও জানায়, ফুলহ্যাম দলের একাধিক খেলোয়াড় ও স্টাফ করোনায় আক্রান্ত হয়েছে। তাদের অনুরোধে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। আগের দিন একই কারণে ম্যানচেস্টার সিটি ও এভারটনের ম্যাচটিও মাঠে গড়ায়নি। এই ম্যাচগুলো কবে গড়াবে, সেটি জানার জন্য ভক্তদের চেয়ে থাকতে হবে ইংলিশ লিগের পরবর্তী ঘোষণার দিকে। ওয়াই
ম্যানসিটির পর এবার ভেস্তে গেল টটেনহ্যামের ম্যাচও
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচ লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেডের ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে। এ হারের মধ্য দিয়ে টানা পাঁচ জয়ের পর পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।   বুধবার প্রতিপক্ষের মাঠে বল দখলে বর্তমান চ্যাম্পিয়নরা একচেটিয়া আধিপত্য করলেও শুরুতে আক্রমণে খুব একটা সুবিধা করতে পারছিল না। তবে উভয় দল একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র হয় ম্যাচটি।  ১৬ ম্যাচে নয় জয় ও ছয় ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে নিউক্যাসল। ওয়াই
বছরের শেষ ম্যাচ লিভারপুলের ড্র
আরও পড়ুন
বিজয় দিবসে প্রয়াত চার ফুটবলারের নামে টুর্নামেন্ট
ব্যালন ডি অ’র অলটাইম ড্রিম টিমে রয়েছেন যারা
ম্যারাডোনার মৃত্যুর পর বাবু এখনও খায়নি
ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসকের বাড়িতে পুলিশের হানা