
অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ ওসাসুনার কাছে হোঁচট খেয়েছে বার্সেলোনা। স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় দুই মৌসুম পর উঠে আসা দলটার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে আর্নেস্তো ভালভার্দের শিষ্যরা।
শনিবার ওসাসুনার ঘরের মাঠ এল সাদার স্টেডিয়ামে বার্সার হয়ে একটি করে গোল করেন আনসুর ফাতি ও আর্থার মেলো। অন্যদিকে স্বাগতিকদের হয়ে দুটি গোলই তুলে নেন রোবার্তো তোরেস মোরালেস।
চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও উসমান ডেম্বেলে। সুযোগটা ভালোই কাজে লাগিয়েছে ওসাসুনা।
খেলা শুরুর ৭ মিনিটে রোবার্তো তোরেসের গোলে লিড পায় দলটি। তবে দ্বিতীয়ার্ধে ফাতি ও আর্থারের গোলে এগিয়ে যায় কাতালানরা। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে ওসাসুনাকে সমতায় ফেরান রবার্তো তোরেস।
এদিকে অপর ম্যাচে লেগানেসকে ২-১ গোলে হারিয়েছে, রিয়াল বেটিস।
ওয়াই




