
এটিপি ফাইনালসে নোভাক জোকোভিচকে ২-১ সেটে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন ডমেনিক থিয়েম।
মঙ্গলবার লন্ডনের অক্সিজেন অ্যারেনায় প্রথম সেট অবশ্য টাইব্রকারে ৭-৫ গেমে জেতেন সার্বিয়ান তারকা জোকোভিচ।
দ্বিতীয় সেটেও ঘুরে দাঁড়িয়ে ৬-৩ গেমে জিতে নেন অস্ট্রিয়ান তারকা থিয়েম। তৃতীয় সেটো গড়ায় টাইব্রকারে। ৭-৫ গেমে নিজের করে প্রথম খেলোয়াড় হিসেবে শেষ চার নিশ্চিত করেন থিয়েম।
বছরের শেষ টেনিস চ্যাম্পিয়নশিপের অন্যম্যাচে মাত্তেও বেরেত্তিনিকে ৭-৬ ও ৬-৩ গেমে সরাসরি সেটে হারিয়ে আসরের প্রথম জয় পেয়েছেন সুইস মহাতারকা রজার ফেদেরার।
শেষ চার নিশ্চিতের লড়াইতে বৃহস্পতিবার দ্বিতীয় বাছাই জোকার খ্যাত জেকোভিচের মুখোমুখি হবেন তৃতীয় বাছাই ফেদেরার।
ওয়াই




