‘নাগরিক সেবা বাংলাদেশ’—এক ঠিকানায় মিলবে সব সেবা

আরটিভি নিউজ

বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ , ০১:৫১ পিএম


‘নাগরিক সেবা বাংলাদেশ’—এক ঠিকানায় মিলবে সব সেবা
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। ফাইল ছবি

সারা দেশে নাগরিক সেবা গ্রহণের পদ্ধতিকে সহজ ও যুগোপযোগী করতে চালু হতে যাচ্ছে ‘নাগরিক সেবা বাংলাদেশ’ নামে নতুন এক সেবা আউটলেট। ‘এক ঠিকানায় সকল সেবা’ স্লোগানে যাত্রা শুরু করতে যাওয়া এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রতিটি শহর, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ের নাগরিকরা একই স্থান থেকে একাধিক সরকারি ও বেসরকারি সেবা গ্রহণ করতে পারবেন।

বিজ্ঞাপন

বুধবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বিষয়টি জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ তৈয়্যব।
 
তিনি লেখেন, এক ঠিকানায় সকল নাগরিক সেবা পৌঁছে দিতে চালু হচ্ছে নাগরিক সেবা বাংলাদেশ। দেশের প্রতিটি শহর, প্রতিটি গ্রাম ও প্রতিটি ওয়ার্ডেই থাকবে এই সেবা আউটলেট।

1

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও জানান, আগামীকাল ১ মে থেকে সেবা আউটলেট পরিচালনার জন্য উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহীরা নাগরিক সেবা প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সেবাদাতা হিসেবে কাজ করতে পারবেন।

ধারণা করা হচ্ছে, নাগরিক সেবা বাংলাদেশ আউটলেট থেকে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র সংশোধন, সরকারি বিভিন্ন ফর্ম পূরণ, ইউটিলিটি বিল পরিশোধসহ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ অনেক সেবা এক জায়গায় পাওয়া যাবে। এতে নাগরিকদের সময়, অর্থ এবং ভোগান্তি—সবকিছুই কমে আসবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission