ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

অমর একুশে বইমেলায় আসছে রকিবুল ইসলাম মুকুলের ‘মনামী’

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ পিএম
ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা-২০২৬ এ আসছে কথাসাহিত্যিক ও সাংবাদিক রকিবুল ইসলাম মুকুল এর রোমান্টিক প্যারাসাইকোলজি উপন্যাস ‘মনামী’।

ফরাসী ভাষায় ‘মন আমি’ মানে আমার বন্ধু। সেই বন্ধুত্ব এবং নানান সম্পর্কের ভালোবাসা ও টানাপড়েন এই উপন্যাসের উপজীব্য। বাংলাদেশ ও এর গণ্ডি পেরিয়ে আফ্রিকার নাইরোবির ছুটে চলা জীবন, শূণ্যতা, ভালোবাসা, বন্ধুত্ব এবং জীবনের নানান দৃষ্টিভঙ্গি উঠে এসেছে উপন্যাসের পাতায় পাতায়।
উপন্যাস মনামী প্রকাশ করেছে দেশের খ্যাতিমান প্রকাশনা প্রতিষ্ঠান অনিন্দ্য প্রকাশ। প্রচ্ছদ করেছেন স্বনামধন্য শিল্পী ধ্রুব এষ। বইটি অমর একুশে বইমেলাসহ রকমারি ডটকম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও পাওয়া যাবে।

অনিন্দ্য প্রকাশের স্বত্ত্বাধিকারী প্রকাশক আফজাল হোসেন বলেন, রকিবুল ইসলাম মুকুল দীর্ঘদিন থেকে লিখছেন। তিনি সামাজিক ও সমকালীন উপন্যাসের পাশাপাশি সায়েন্স ফ্যান্টাসি লিখে পাঠকপ্রিয় হয়েছেন। তার একটি পাঠক শ্রেণী আছে। মনামী উপন্যাসটি রোমান্টিক হলেও ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন পরিবেশে লেখা। পাতায় পাতায় পাঠককে নিয়ে যাবে দেশের গণ্ডি পেরিয়ে আফ্রিকান সাফারীর তুমুল রোমান্সভরা দিনগুলিতে। আশা করি পাঠকের মন জয় করবে মনামী।

আরও পড়ুন

উপন্যাসের প্রচ্ছদে সারসংক্ষেপ- আধো আলোতে জুরির মুখটা দেখলাম। শিশুর মতো ঘুমাচ্ছে। ঘুমন্ত মানুষকে জেগে থাকা মানুষের চেয়ে বেশি সুন্দর লাগে। দিনমান শ্রান্ত ক্লান্ত দেহ যখন স্বস্তির ঘুমের অতলে হারিয়ে যায়, শরীর তখন জেগে ওঠে নতুন এক প্রাঞ্জল রুপে। ক্লান্তিকে ঝেড়ে ফেলে লাবন্য গ্রাস করে ঘুমন্ত মানুষের চোখে মুখে। জুরিকে অদ্ভুত সুন্দর লাগছে। যেন আফ্রিকান রাজকন্যা শিকারে এসে তাঁবুতে ঘুমিয়ে পড়েছে, আমি তার রাজকুমার। ঘড়ির দিকে তাকালাম। রেডিয়ামের ঠিকরে পড়া আলোতে দেখে নিলাম রাত সাড়ে ৪টা। নিঃস্তব্ধ প্রকৃতি, হালকা শীতের আমেজ, মৃদুমন্দ বাতাসে তাঁবুর দরোজার পর্দা সরিয়ে সামনে দাঁড়ালাম। জোছনা রাতের ঝলমলে আকাশ। ছড়ানো ছিটানো এত তারা একসঙ্গে হয়তো দেখা হয়নি একজীবনে। চারপাশে তুমুল নিস্তব্ধতা। শিরশির বাতাসে হালকা শীত করছিল। যতো দূরে দেখা যায় সবুজ বনে চাঁদের আলোর প্রতিফলন। হালকা বাতাসে নেচে নেচে গাইছে বৃক্ষলতা। এই গভীর নিস্তব্ধতায় শুধু মনে হলো- আমি কে? কি আমার পরিচয়। কোথা থেকে এখানে এলাম। কোথায় আমার গন্তব্য! ভাবনার শেষ নেই। অন্ত নেই এই আকাশের উদারতার, দূর থেকে গেয়ে ওঠা নিশুতি পাখির, তুমুল আক্রোশ বা আবেগে ডেকে ওঠা বুনো প্রাণীর। এই বিশাল প্রকৃতি, এই এত সব বৃক্ষরাজির বিশালতার মাঝে নিজেকে ক্ষুদ্র, নগণ্য মনে হলো। জুরির সাথে থেকে যাবো? নাকি ফিরে যাবো নিজ ঠিকানায়। রোকেয়া খাতুনের কথা মনে পড়ল। মনামী। জেলখানায় কেমন আছে মেয়েটা? আসলেই কি ও খুনের সাথে জড়িয়ে গেছে? কত প্রশ্ন মনে- উত্তর জানা নেই।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক ‘সার্ক–ফোসওয়াল আজীবন সম্মাননা পুরস্কার ২০২৬’ (SAARC–FOSWAL Lifetime Achievement Award 2026)-এ ভূষিত হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট কবি, প্রাবন্ধিক ও সম্পাদক নূরুল হক।
‘সার্ক-ফোসওয়াল’ আজীবন সম্মাননা পেলেন কবি নূরুল হক
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
সাহসী ও উদ্ভাবনী সাতিহ্যকর্মের জন্য এ বছর নোবেলে পেয়েছেন কানাডার লেখক অ্যান কারসন। সৃজনশীল সংলাপের মাধ্যমে সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্যকে নতুন করে ফুটিয়ে তোলা এবং তার উদ্ভাবনী ও বৈচিত্র্যময় লেখার আধুনিক সাহিত্যে নতুন মাত্রা যোগ করায় তাকে এ বছর নোবেল দেওয়া হয়েছে বলে জানিয়েছে সুইডিশ একাডেমি।
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
কাজী নজরুল ইসলামের সাহিত্য ও রাজনৈতিক দর্শনকে আধুনিক ভূ-রাজনৈতিক খণ্ডন এবং কাঠামোগত নৈতিক অবক্ষয় নিরাময়ের এক চূড়ান্ত রূপরেখা হিসেবে অভিহিত করেছেন প্রখ্যাত মার্কিন রাজনীতিবিজ্ঞানী ও ইমেরিটাস অধ্যাপক উইনস্টন ই. ল্যাংলি। দীর্ঘ তিন দশকের গভীর গবেষণার ওপর ভিত্তি করে তিনি নজরুলের এই বৈশ্বিক উপযোগিতা তুলে ধরেন।
নজরুলের দর্শন আধুনিক ভূ-রাজনৈতিক অবক্ষয়ের মহৌষধ: মার্কিন গবেষক
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
‘তথ্য-প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ’ প্রকল্পের আওতায় প্রস্তুতকৃত ‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন করা হয়েছে।
‘বাংলা একাডেমি ফন্ট’-এর উদ্বোধন
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি শায়লা আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে সৈয়দ আল জাবের নির্বাচিত হয়েছেন। পরবর্তী দুই বছর অর্থাৎ ২০২৬–২০২৮ মেয়াদে এ নির্বাহী কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ-এর নতুন কমিটি ঘোষণা
আরও পড়ুন
অমর একুশে বইমেলায় আসছে ‘মরদেহ গণনার কয়েকটি দিন’
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা