
ইফাদ মাল্টি-প্রোডাক্টস’র চিফ অপারেটিং অফিসার মাহবুব বাসেতের বাবা আবদুল বাসেত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আবদুল বাসেত বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
রাজধানীর গুলশান আজাদ মসজিদে বাদজুমা তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।




