
রাজধানীর বাড্ডায় সুবাস্তু নজরভ্যালি টাওয়ারের পাশের একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর ২টা ৩৬ মিনিটের দিকে তাদের কাছে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে তাদের দুটি ইউনিট পৌঁছে আগুন নেভানোর কাজ করছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে এখন পর্যন্ত কেউ হতাহত হননি।
আরটিভি/এসএপি




