
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি, ঢাকার দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লায়ন মোস্তফা কামাল। সভাটি যৌথভাবে পরিচালনা করেন জাকির হোসেন মুকুল ও কামরুল ইসলাম ভুঁইয়া। এতে উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সচিব এনামুল হক, নৌবাহিনীর কমান্ডার রুহুল আমিন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লে. কর্নেল কামাল উদ্দিন ভুঁইয়া, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সার্জন প্রফেসর ডাক্তার এম জি আযম, ডাক্তার মনিরুল ইসলাম , ডাক্তার মইনুল হোসেন, ঢাকা ট্যাক্সেস বার এসোসিয়েশনের সাবেক সভাপতি হুমায়ূন কবির ও প্যারাডাইস গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম।
ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি, ঢাকা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন বাংলাদেশের সাবেক আইজিপি মরহুম আব্দুল খালেক। অনুষ্ঠান শেষে ২০২৫-২৬ সেশনের জন্য ৬৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে লায়ন মোস্তফা কামালকে সভাপতি ও জাকির হোসেন মুকুলকে সাধারণ সম্পাদক করে আগামি দুই বছরের জন্য কমিটি গঠন করা হয়।
আরটিভি/ ডিসিএনই




