দুই ঘণ্টা পর ঢাকাতে স্বাভাবিক হচ্ছে লোডশেডিং পরিস্থিতি

আরটিভি নিউজ

সোমবার, ২৩ জুন ২০২৫ , ১২:৫৫ এএম


দুই ঘণ্টা পর ঢাকাতে স্বাভাবিক হচ্ছে লোডশেডিং পরিস্থিতি
ছবি: সংগৃহীত

প্রায় দুই ঘণ্টা পর স্বাভাবিক হতে শুরু হয়েছে রাজধানী ঢাকার লোডশেডিং পরিস্থিতি। রামপুরা গ্রিড ত্রুটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঢাকার রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংযুক্ত আরও কয়েকটি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে বিদ্যুৎবিহীন হয়ে পড়ে ঢাকার একাংশ। রাত ১০ টার দিকে এ গোলযোগের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ সরবরাহ ঠিক করতে পাওয়ার গ্রিড বাংলাদেশ (পিজিবিপি) কাজ করছে বলে জানান বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান।

রাত ১২ টার দিকে পিজিবিপি কর্তৃপক্ষ এক বার্তায় জানিয়েছে, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে অনাকাঙ্ক্ষিতভাবে সৃষ্ট ত্রুটি মেরামত করে রাত ১১ টা ৪৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে পাওয়ার গ্রিড বাংলাদেশ। বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ধাপে ধাপে সকল এলাকায় সংযোগ পুনঃস্থাপন করবে।

বিজ্ঞাপন

বিপিডিপির মুখপাত্র শামীম হাসান বলেন, রামপুরায় অবস্থিত পিজিসিবির একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগ হয়েছে। এর ফলে মূলত ডিপিডিসির আওতাধীন যেসব এলাকা রয়েছে, সেসব এফেক্টেড হয়েছে। ডেসকো খুব একটা এফেক্টেড হয়নি। মূলত রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, বনানী, গুলশান, মগবাজার এলাকায় বিদ্যুৎ নেই। পিজিসিবির কর্মীরা সর্বোচ্চভাবে কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আধ ঘণ্টা থেকে ১ ঘণ্টা লাগতে পারে। প্রয়োজনে বাইপাস করে হলেও পরিস্থিতি স্বাভাবিক করা হবে।

গ্রিডে ত্রুটির বিষয়ে এক বার্তায় পিজিসিবি কর্তৃপক্ষ জানিয়েছে, রামপুরা ২৩০/১৩২ কেভি গ্রিড সাবস্টেশনে রাত ১০ টার দিকে আকষ্মিক কারিগরি ত্রুটির কারণে ঢাকার একাংশে বিদ্যুৎ সরবরাহে অনাকাঙ্ক্ষিত বিচ্যুতি হয়েছে। পাওয়ার গ্রিডের প্রকৌশলীরা দ্রুত সমস্যা সমাধানে কাজ করছেন। সম্ভাব্য দ্রুততম সময়ে এ সমস্যা সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission