
রাজধানীর ফার্মগেট এলাকায় আজ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিসি) দোতলা একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পের নিচে ঢুকে যায়। পরে সেখানে একটি পিলারের সঙ্গে বাসটি ধাক্কা খায়। এতে একজন আহত হন।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে বাসের ওপরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (ট্রাফিক) অনীশ কীর্ত্তনীয়া বলেন, একটি বাস এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে বাসটির দোতলার সামনের অংশ দুমড়ে মুচড়ে যেতে দেখা গেছে। সেই সঙ্গে যাত্রীদের অনেককে দোতলা থেকে লাফ দিয়ে নিচে নামার চেষ্টা করতেও দেখা গেছে।
আরটিভি/এমএ/আইএম




