
‘দেশ হোক সকল প্রাণের নিরাপদ আবাসস্থল’ এই স্লোগানে বাংলাদেশ অ্যানিমাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রাণীবিষয়ক আলোচনাসভার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিন সংগঠনটির কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হবে বলে জানা গেছে।
আয়োজকরা ইতোমধ্যে এ বিষয়ক একটি পোস্টার প্রকাশ করেছে। পাশাপাশি অনুষ্ঠানে যোগ দিতে ইচ্ছুকদের জন্য নিবন্ধন করার আহ্বান করেছে সংগঠনটি। পোস্টারে দেওয়া কিউআর কোড স্ক্যান করে নিবন্ধন সম্পন্ন করা যাবে।

আরটিভি/টিআই




