
রাজধানীর লালবাগের একটি বাসা থেকে নজরুল (৪৩) নামে এক ব্যাংক কর্মকর্তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে আরএনডি রোডের জমজম টাওয়ারের ৬ষ্ঠ তলা থেকে মরদহটি উদ্ধার করা হয়।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, বিকেলে খবর পেয়ে লালবাগ জমজম টাওয়ারের ওই বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই ব্যক্তির গলায় এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে।
তিনি আরও জানান, নজরুল ইসলাম ইমামবাগ স্ট্যন্ডার্ড ব্যাংকের ক্যাশিয়ার পদে চাকরি করতেন। তার স্ত্রী ফাহিমা শারমিন সন্তান ও শাশুড়িকে নিয়ে ওই বাসায় থাকতেন। পরিবার থেকে জানায় নজরুল ইসলাম বটি দিয়ে নিজের গলায় আঘাত করেছেন। সিআইডি ফরেনসিক টিমের সদস্যরা ওই বাসা থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।
লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম জানান, এটা হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
আরটিভি/কেএইচ




