ঢাকায় দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরি

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫ , ১১:১৯ এএম


ঢাকায় দোকান থেকে ৫০০ ভরি সোনার চুরি
ফাইল ছবি

ঢাকার যাত্রাবাড়ীর পর এবার মালিবাগের একটি শপিং মলের দোকান থেকে ৫০০ ভরি সোনা চুরির ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ৩টার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে। সিসি ক্যামেরায় দেখা গেছে, চোর চক্রের দু’জন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানটির শাটারের তালা কেটে বিপুল এই সোনা চুরি করে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

শম্পা জুয়েলারির মালিকের দাবি, তার দোকানে ৪০০ ভরির মতো সোনার জুয়েলারি সাজানো ছিল। এছাড়াও ১০০ ভরির মতো বন্ধকি সোনা ছিল। সেই সঙ্গে ৪০ হাজার টাকার মতো নগদ টাকা ছিল। চোর চক্র সবকিছু লুটে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রতিদিনের মতো বুধবার রাত ৯টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই। একপর্যায়ে সকালের দিকে মার্কেটের দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছু নেই।

বিজ্ঞাপন

এর আগে, গত রোববার (৫ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকানের দেয়াল কেটে প্রায় ১২৫ ভরি সোনারলংকার ও পৌনে ৩ লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার (৭ অক্টোবর) যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে অভিযান চালাচ্ছে পুলিশ।

আরটিভি/এমএ

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission