ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ , ০৮:৪২ এএম


ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

বুধবার (১৫ অক্টোবর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

বিডার কর্মসূচি

দুপুর সাড়ে ১২টায় আগারগাঁওয়ের বিনিয়োগ ভবনের মাল্টিপারপাস হল রুমে (২য় তলা) ‘বিদেশি বিনিয়োগকারী/প্রকর্মীদের ভিসা, কর্মানুমতি ও নিরাপত্তা ছাড়পত্র সহজীকরণ’ বিষয়ে মতবিনিময় সেমিনার অনুষ্ঠিত হবে।
সেমিনারে সভাপতিত্ব করবেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) জনাব চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

আরও পড়ুন


 
এনসিপির প্রতিবাদ সভা

মিরপুরের রুপনগরে অবৈধ কেমিক্যাল গুদাম ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডে ১৬ শ্রমিক হত্যার বিচার ও ক্ষতিপূরণের দাবিতে এনসিপি ঢাকা মহানগর উত্তরের ‘প্রতিবাদ সভা’ অনুষ্ঠিত হবে। তিন দফা দাবিতে বিকেল চারটায় মিরপুর ১০ (স্বাধীনতা চত্বরে) এই প্রতিবাদ সভা করবে দলটি।
 
দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কর্মসূচি

দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সকাল ১১ জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় নির্বাচন ঘিরে দেশে-বিদেশি ষড়যন্ত্রের প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সভাপতিত্ব করবেন সংগঠনের সভাপতি কে.এম রকিবুল ইসলাম রিপন। প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, প্রধান বক্তা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও লন্ডন বিএনপির সভাপতি এম এ মালেক।

আরটিভি/এমএ  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission