
রাজধানীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় সিফাত (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিফাত পরিবারের সঙ্গে তেজগাঁওয়ের রেলগেট এলাকায় থেকে এসি মেরামতের কাজ শিখছিল বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে বাইসাইকেল চালিয়ে ফার্মগেটের বিজ্ঞান কলেজের সামনে দিয়ে যাচ্ছিল সিফাত। ওই সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তেজগাঁও থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘাতক ট্রাকচালক ও মালিককে খুঁজতে কাজ চলছে। এ ছাড়া ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই দুর্ঘটনাস্থলের সামনে সড়কে স্পিড ব্রেকার নির্মাণ ছাড়াও ফুটপাত দখলমুক্ত করা এবং বেপরোয়া গতির ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণের দাবিতে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিল। এর মধ্যেই মঙ্গলবার রাতে ট্রাকচাপায় সিফাতের মৃত্যু হয়েছে।
আরটিভি/আইএম




