
এবার রাজধানীর হাতিরঝিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় এ সময়।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে ঘটে এ ঘটনা।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে হাতিরঝিলের মধুবাগ ব্রিজে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। যদিও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ফুয়াদ আহমেদ বলেন বলেন, সন্ধ্যা ৬টা দশ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের একটি টিম ঘটনাস্থলে গেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
আরটিভি/এসএইচএম




