প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।
শনিবার (২৯ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি
সকাল ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এনপিআই-এর প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সভাপতি হিসেবে যোগ দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।
বাণিজ্য উপদেষ্টার কর্মসূচি
সকাল ১০টায় বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের রেনোভেটেড কার্ডিয়াক ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
বিএনপির কর্মসূচি
বেলা ১১টায় হোটেল সোনারগাঁওয়ের বলরুমে ‘অর্থনীতির গণতান্ত্রিকীকরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বেলা ১১টায় বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন মিলনায়তনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন হলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বেলা ১১টায় খামারবাড়ি কৃষিবিদ ইনিস্টিউটের সেমিনার হলে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেপথ্যে তারেক রহমান’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
দুপুর আড়াইটায় শাহাজাহানপুর মৈত্রী সংঘের সামনে থেকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পক্ষে গণমিছিল।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টার কর্মসূচি
দুপুর আড়াইটায় বিটিসিএল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শিশুর পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ।
আরটিভি/আইএম




