ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

আরটিভি নিউজ

শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ , ১০:৪৩ এএম


ডিএনসিসি প্রশাসক এজাজের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদ। ফাইল ছবি

অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুদকের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগের ভিত্তিতে এই অনুসন্ধান শুরু হয়েছে। দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক ঈশিতা রনির স্বাক্ষরিত একটি চিঠিতে অনুসন্ধান শুরুর বিষয়ে জানানো হয়েছে।

দুদকের ওই চিঠিতে উল্লেখ করা হয়, এ বিষয়ে পাওয়া অভিযোগটি অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত মোতাবেক প্রাপ্ত অভিযোগটি অনুসন্ধানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মহাপরিচালক (তদন্ত-১) বরাবর প্রেরণ করা হলো।

নাম প্রকাশে অনিচ্ছুক দুদকের একজন পরিচালকও বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এদিকে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ আহমেদের বিরুদ্ধে দুদক অভিযোগ জানালে ব্যবস্থা নেওয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, এজাজ আহমেদের বিরুদ্ধে অভিযোগ থাকলে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করবে। আর দুদক জানালে আমরাও ব্যবস্থা নেব।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়া হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission