এবার আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ , ০৪:৫৪ পিএম


এবার আইজিপিকে অপসারণের দাবিতে শাহবাগ অবরোধ
ছবি: সংগৃহীত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমকে অপসারণ এবং শাস্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে শহীদ পিন্টু স্মৃতি সংসদ। অবরোধের কারণে শাহবাগে যানচলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে ৩টার দিকে সড়ক অবরোধ করা হয়। এসময় ওয়ারী, গেন্ডারিয়া, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ সেখানে জড়ো হয়।

শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, আজ আমরা শহীদ পিন্টু হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধ করেছি। এ হত্যাকাণ্ডের বিচার চাই। আমরা চাই দ্রুত আইজিপিকে তার পদ থেকে অপসারণ করতে হবে। এরপর তার বিষয়ে সরকার যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।

বিজ্ঞাপন

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, বর্তমানে শাহবাগ ব্লকড। পিন্টু সাহেবের হত্যার বিচারের দাবিতে পিন্টু স্মৃতি সংসদের ব্যানারে লোকজন শাহবাগ অবরোধ করে আন্দোলন করছে। আপাতত যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি।

আরও পড়ুন

এর আগে, রোববার জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত প্রতিবাদ সভায় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহাম্মেদ পিন্টুর মৃত্যুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে বলে দাবি করেন তার সহধর্মিণী সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা।

বিজ্ঞাপন

এ ছাড়া পিলখানা হত্যাকাণ্ড ও ৫৭ সেনা কর্মকর্তার নির্মম হত্যা মামলায় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নাম প্রকাশের পর তিনি আইজিপি বাহারুল আলমকে অবিলম্বে অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission