কাজ শেষে ঘরে ফেরা হলো না শাহিনের, কী ঘটেছিল?

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ১২:১০ পিএম


কাজ শেষে ঘরে ফেরা হলো না শাহিনের, কী ঘটেছিল?
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়িতে ট্রাকের ধাক্কায় এক হোটেল কর্মচারী নিহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মো. শাহিন (৩৫)। তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানার শামসুল হকের সন্তান ও বর্তমানে যাত্রাবাড়ীর সানারপাড় এলাকায় থাকতেন। 

নিহতের স্ত্রী পপি আক্তার বলেন, আমার স্বামী যাত্রাবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করে। রাতে হোটেলের কাজ শেষে করে বাসায় ফেরার পথে রাস্তায় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক গণমাধ্যমকে বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission