হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন কি না, জানাল ডিএমপি

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০১:৫৫ পিএম


হাদির ওপর হামলাকারী ভারতে পালিয়ে গেছেন কি না, জানাল ডিএমপি
ওসমান হাদির ওপর হামলার দৃশ্য। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর গুলি করা হয়। বর্তমানে তিনি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। এ অবস্থায় সর্বত্রই একটি প্রশ্ন, তার ওপর হামলকারী কি ভারতে পালিয়ে গেছে? এবার তার জবাব দিলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর পল্টনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে পল্টন থানায় হস্তান্তর করেছে র‍্যাব। দ্রুত তার ব্যাপারে তথ্য পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

প্রধান সন্দেহভাজনকে সিসিটিভি বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হাদিকে হত্যাচেষ্টাকারী শুটারের সীমান্ত পাড়ি দেওয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।

বিজ্ঞাপন
আরও পড়ুন

পুলিশের এই কর্মকর্তা বলেন, হাদিকে কেন হত্যার জন্য টার্গেট করা হলো এবং এই সময়েই কেন- তা খতিয়ে দেখা হচ্ছে। যত ঘটনা ঘটেছে, আমরা সবাইকে দ্রুত ধরতে সক্ষম হয়েছি।
 
এ সময় সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের শঙ্কা দেখছে না পুলিশ। নির্বাচনের সময়, প্রার্থীদের নিরাপত্তা ও নগরবাসীর জানমালের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করছে পুলিশ।

তালেবুর রহমান বলেন, হাদির ওপর হামলায় ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

বিজ্ঞাপন

আরটিভি/আইএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission