
রাজধানীর শাহবাগ মোড়ে বিক্ষোভকারীরা জুমার নামাজ আদায় করেছেন। তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় গভীর প্রতিবাদ জানিয়ে মোড়টি অবরোধ করে রাতভর আন্দোলন চালিয়েছেন।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে।
জুমার নামাজের আগে ছাত্র-জনতা শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেয়। তারা বলেন, ‘এই মুহূর্তে দরকার, বিপ্লবী সরকার’, ‘এক দুই তিন চার, ইন্টেরিম গদি ছাড়’, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘গোলামি না আজাদী, আজাদী-আজাদী’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’।
শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর নেয়া হয়। কিন্তু বৃহস্পতিবার রাত ৯:৩০ টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় তার ন্যায়বিচারের দাবিতে আন্দোলন তীব্র হচ্ছে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ সমাবেশ চলছে।
আরটিভি/এসকে




