হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগে গভীর রাতেও বিক্ষোভ

আরটিভি নিউজ

শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ , ০৫:০৭ এএম


হাদি হত্যার বিচার চেয়ে শাহবাগে গভীর রাতেও বিক্ষোভ
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহবাগে ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে তীব্র শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে অবস্থান করে শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার চেয়ে গভীর রাতেও বিক্ষোভ চলছে।

বিজ্ঞাপন

শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে হাদির বিচারের দাবিতে ‘হাদি হত্যার বিচার চাই’ বলে স্লোগান চলছে, চলছে কবিতা আবৃত্তি, কেউ গাইছেন হাদিকে নিয়ে গান। কেউ আবার একটু হেঁটে গিয়ে দূর থেকে জিয়ারত করে আসছেন হাদির কবর!

এর আগে, ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে সারা রাত অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এ ঘোষণার পর নারী, পুরুষ, শিশুসহ অনেকেই হাদি চত্ত্বরে অবস্থান নেন।  

বিজ্ঞাপন

সেখানে ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এই লড়াই চালিয়ে যেতে হবে। এর আগে তিনি ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত সবাইকে রাজপথে থাকার আহ্বান জানান।

এদিকে, শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওসমান হাদির কবর জিয়ারতে আসার সময়সূচি রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেন, তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আমাদের তরফ থেকে থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission