আজকের মতো স্থগিত ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

আরটিভি নিউজ

রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫ , ০৫:১৯ এএম


আজকের মতো স্থগিত ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি আজকের মতো স্থগিত ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আজকের কর্মসূচি কতক্ষণ চলবে সে বিষয়ে আমরা আগে নির্দিষ্ট করে কিছু বলিনি। আমরা কারো সঙ্গে কোনো ধরনের আপোসে যাব না। সে যদি আমার ভাইও হয়, বোনও হয় তবুও আপোসের প্রশ্ন নেই।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো মৃত্যুকে পরোয়া করি না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এখানে দাঁড়িয়ে আছি। মৃত্যু আমাদের ভয় দেখাতে পারে না। ইনসাফের এই লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার পর যিনি আসবেন, তিনিও শহীদ না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন। ইনসাফের এই সংগ্রাম কোনোভাবেই থামানো যাবে না।

বিজ্ঞাপন

এ সময় তিনি রোববার দুপুর ২টা থেকে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission