ঢাকায় সূর্য উঠবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ , ০৭:০৪ পিএম


ঢাকায় সূর্য উঠবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
ঢাকায় সূর্য উঠবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন। সাধারণ মানুষকে অনেক কষ্ট করে করতে হচ্ছে দৈনন্দিন কার্যক্রম। তবে হঠাৎ করে ঢাকায় এতো বেশি শীত পড়ার কারণ কী বা কবে এই শীত থেকে রেহাই পাবে তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জেগেছে। 

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এ বিষয়ে কথা বলেছেন আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান।

তিনি বলেন, প্রধানত সূর্যের আলো না থাকায় বেশি শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে সর্বোচ্চ তাপমাত্রার সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান অনেক কমে গেছে। আজ সকালে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। 

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, মূলত সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান এত কম হওয়ার কারণেই শীত বেশি অনুভূত হচ্ছে। আগামী শুক্রবার শীতের তীব্রতা কমতে পারে।

আরও পড়ুন

এদিকে সকালের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামীকাল সকাল ৯টার মধ্যে সারা দেশে হালকা/গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

বিজ্ঞাপন

এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে বলে জানায় সংস্থাটি।

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission