বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং মার্চেন্টস অ্যাসোসিয়েশন (ব্রামা)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় ব্রামার সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে একজন প্রভাবশালী ও গুরুত্বপূর্ণ ব্যক্তি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, বহুদলীয় রাজনীতি এবং বিরোধী মতের প্রতিনিধিত্ব করেছেন দৃঢ় অবস্থান ও সাহসিকতার সঙ্গে। তার নেতৃত্ব, সংগ্রাম ও অবদান দেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
শোকবার্তায় আরও বলা হয়, এই শোকাবহ মুহূর্তে ব্রামার পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হচ্ছে এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হচ্ছে।
এছাড়া ব্রামার সভাপতি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ তায়ালা যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-আমিন।
আরটিভি/কেআই



