ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনার কবলে এনসিপির এমপি প্রার্থী

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৩ এএম

ঢাকা থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম। এ ঘটনায় তার স্ত্রী ও ছোট ভাগ্নেও আঘাতপ্রাপ্ত হন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ডা. জাহেদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে প্রাইভেটকারে করে তারা সবাই ঢাকা থেকে ময়মনসিংহে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। রাত ১টার দিকে তাদের বহনকারী প্রাইভেটকারটি বিমানবন্দর থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বলাকা ভবনের সামনের ফ্লাইওভারের মুখে পৌঁছালে হঠাৎ পেছন থেকে একটি কাভার্ডভ্যান সজোরে তাদের ধাক্কা দেয় এবং টেনে-হিঁচড়ে অনেক দূর সামনে নিয়ে যায়। এতে প্রাইভেটকারটির বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং তারা আহত হন।

আরও পড়ুন

তিনি আরও জানান, ঘটনার পরপরই ওই কাভার্ডভ্যানের চালক পালিয়ে যায়। তবে কাভার্ডভ্যানটি জব্দ করেছে বিমানবন্দর থানা পুলিশ। এ ঘটনায় ইতোমধ্যে কাভার্ডভ্যানের চালক ও মালিকের নামে একটি মামলা করা হয়েছে।

ডা. জাহেদুল ইসলাম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১১ আসনে ১১ দলীয় জোট মনোনীত এনসিপির প্রার্থী। নির্বাচনের আগে এমন ঘটনা কোনো ধরনের ষড়যন্ত্র কিংবা তাকে হত্যাচেষ্টা হতে পারে বলেও মনে করছেন তিনি।

আরটিভি/আইএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
প্রতিদিনই কেনাকাটা করতে আমরা কোথাও না কোথাও গিয়ে থাকি। অনেক ভোগান্তি শেষে কোথাও গিয়ে দেখলেন, সেখানকার কার্যক্রম বন্ধ, তখন কাজ তো হলোই না বরং সময় নষ্ট।
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ স্লোগানে যাত্রা শুরু করলো শাহীন কেয়ার্স ট্রাস্ট 
‘শিক্ষা, সংযম, শৃঙ্খলা’—এই মহতী মূলমন্ত্রকে ধারণ করে এক নতুন মানবিক ও সামাজিক অধ্যায়ের সূচনা করল বিএএফ শাহীন কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম।
‘গড়ি একসাথে মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ’ স্লোগানে যাত্রা শুরু করলো শাহীন কেয়ার্স ট্রাস্ট 
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির
রাজধানীর মিরপুর-১০ গোলচত্বরে জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের নামফলক স্থায়ীভাবে অপসারণের খবরকে গুজব বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 
মিরপুরে জুলাই শহীদদের নামফলক অপসারণের গুজব, কান না দেওয়ার আহ্বান ডিএনসিসির
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
ঢাকার সড়কে অটোরিকশা চলাচলে দাবি মেনে নিতে বলা একটি রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেলেরই ৭০০ অটোরিকশার খোঁজ পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুরে মেট্রোরেলের পিলারে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশের একজন মানুষ নাই অটোরিকশার পক্ষে আন্দোলন করবে। কিন্তু একটা বড় রাজনৈতিক দলের সেক্রেটারি জেনারেল বলেন অটোরিকশা চলাচলের দাবি সরকারের মানা উচিত। এইটা হাস্যকর। পরে খোঁজ নিয়ে জানা গেছে তারই ৭০০ অটোরিকশা রয়েছে। মিল্টন বলেন, অনেক জায়গায় ফুটপাত ভেঙে গেছে সেগুলো সংস্কার করে দৃষ্টিনন্দন করা হবে। ডিএনসিসি প্রশাসক বলেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশা চালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। এখানে কোনো রাজনীতিকরণ হবে না, যারা দেশে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের গ্রাফিতিতে রাখা হবে। আরটিভি/টিআর
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৫১টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, মোবাইল ফোন, চাপাতি ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় ডিএমপি। ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২১ জন, লালবাগ বিভাগে ৪১ জন, ওয়ারী বিভাগে ৭১ জন, মতিঝিল বিভাগে ৪৯ জন, তেজগাঁও বিভাগে ৯০ জন, মিরপুর বিভাগে ১২৪ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৫১ জন এবং গোয়েন্দা বিভাগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা, ২ হাজার ২৩৭ পিস ইয়াবা, ২০ বোতল ফেনসিডিল, ৮টি মোবাইল ফোন, একটি চাপাতি ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন ভুক্তভোগীকেও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি। আরটিভি/টিআর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮০
আরও পড়ুন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন
সড়ক দুর্ঘটনায় আহত হাবিপ্রবির শিক্ষার্থী সেই জিতু মারা গেছেন