ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মোড়ে মোড়ে শিক্ষার্থীদের অবরোধ, অচল ঢাকা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ০২:২৬ পিএম
ছবি: সংগৃহীত

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে কার্যত অচল হয়ে পড়েছে পুরো ঢাকা, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল মোড়, তাঁতিবাজার মোড় ও মহাখালী সড়কে অবরোধ কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে সাত কলেজের শিক্ষার্থীদের। অন্যদিকে, সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড় অবরোধ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন ২০২৫’-এর অনুমোদন দিতে হবে এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করতে হবে।

পুলিশ বলছে, অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

পূর্ব ঘোষণা অনুযায়ী, বুধবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টা থেকে পুরান ঢাকার তাঁতিবাজার চৌরাস্তা অবরোধ করেছেন কবি কাজী নজরুল ইসলাম কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এই অবরোধের ফলে কোনো যানবাহন চলাচল করতে পারছে না ওই সড়কে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আমিনুল কবীর তরফদার।

দুপুর ১২টা ১০ মিনিট থেকে টেকনিক্যাল মোড় অবরোধ করে অবস্থান নেন বাংলা কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ‘সেন্ট্রাল সেন্ট্রাল’, ‘গোলামি না আজাদি, আজাদি আজাদি’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘শিক্ষা নাকি সিন্ডিকেট’, ‘টালবাহানা বন্ধ কর, অধ্যাদেশ জারি করো’— এরকম বিভিন্ন স্লোগানে উত্তাল করে তোলেন পুরো এলাকা।

টেকনিক্যাল মোড় অবরোধের বিষয়ে মিরপুর বিভাগের দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল জানান, বাংলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে গাবতলী, টেকনিক্যাল মোড়, মিরপুর সড়কে কোনো যানবাহন চলাচল করছে না। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ শিক্ষার্থীদেরকে মূল সড়ক থেকে সরে যেতে অনুরোধ করেছে।

আরও পড়ুন

দুপুর ১টার দিকে রাজধানীর ব্যস্ততম সড়ক সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। এসময় সায়েন্সল্যাব থেকে নিউ মার্কেট, শাহবাগ ও ধানমন্ডি সড়ক দিয়ে চলাচরত সব ধরনের যানবাহন আটকে যায়। শিক্ষার্থীরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মূল সড়ক থেকে শিক্ষার্থীদের সরাতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের দাবিতে রাজধানীর মহাখালী মোড় অবরোধ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ অবরোধ অবশ্য মিনিট পনেরো ছিল। পরে পুলিশের সহয়তায় সড়ক স্বাভাবিক হয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাফিক গুলশান জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জিয়াউর রহমান জিয়া বলেন, শিক্ষার্থীরা ১৫ মিনিট মতো অবরোধ করেছিল। বর্তমানে সড়ক স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (১৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর এ নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক পরামর্শ সভার আয়োজন করে।

শিক্ষার্থীদের দাবি, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শেষে প্রাপ্ত মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়াটি হালনাগাদ করে। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারির বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একটি সূত্রে জানা গেছে, আগামী ১৫ জানুয়ারি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের একটি সভা হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীরা চান, ওই সভাতেই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫-এর হালনাগাদ করা খসড়ার অনুমোদন দেওয়া হোক এবং একই সঙ্গে রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হোক।

এদিকে সহপাঠী সাকিবুল হত্যার বিচার ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি রাজধানীর ব্যস্ততম ফার্মগেট মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে করে গুরুত্বপূর্ণ এই দুই সড়কেই যানচলাচল বন্ধ হয়ে যায়।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে প্রথমে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ফার্মগেট খামারবাড়ি অভিমুখের অংশ অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে সাড়ে ১২টার দিকে ফার্মগেট মোড়ও অবরোধ করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সাকিব হত্যাকাণ্ডের এক মাসের বেশি সময় পার হলেও এখনো দৃশ্যমান বিচারিক অগ্রগতি নেই। খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। অবরোধ চলাকালে তারা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে পারে না’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
গ্যাসলাইন পরিবর্তন কাজের জন্য ঢাকার দনিয়া, মদিনাবাগ, রায়েরবাগসহ কয়েকটি এলাকায় আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। বিজ্ঞপ্তিতে বলা হয়, মদিনাবাগ ও দনিয়া এলাকায় বিদ্যমান বিতরণ লাইন পরিবর্তন কাজের জন্য বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত স্মৃতিধারা, জাপানি বাজার, মদিনাবাগ, দনিয়া ও রায়েরবাগ এলাকার সব আবাসিক ও বাণিজ্যিক শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস। আরটিভি/টিআর
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ, মিলল চাঞ্চল্যকর তথ্য
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটা এ ঘটনায় গ্রেপ্তার তরুণকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরই মধ্যে তাকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর কিছু তথ্য। 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিস্ফোরণ, মিলল চাঞ্চল্যকর তথ্য
যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প মানেই মাদক ব্যবসা, আধিপত্যের লড়াই আর রক্তাক্ত সংঘাত। এই অপরাধ জগতের নিয়ন্ত্রক হয়ে উঠতে একের পর এক অপরাধে জড়িয়ে তৈরি হয়েছে নতুন নতুন মুখরোচক গল্প।  সম্প্রতি আদালতের নির্দেশে কাশিমপুর কারাগারে নেওয়ার পথে গাজীপুরের নাওজোড় এলাকায় প্রিজন ভ্যান থেকে পালিয়ে ফের আলোচনায় এসেছেন ক্যাম্পের অন্যতম শীর্ষ মাদকসম্রাট রাজা ওরফে ‘পিচ্চি রাজা’। এই ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাঁচ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শুরুতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ‘সোর্স’ হিসেবে কাজ করতেন রাজা। আয় কম হওয়ায় পরবর্তীতে একটি গ্যাস পাম্পে চাকরি নিলেও এক ঘটনায় তা হারান। ২০১৮ সালে জেনেভা ক্যাম্পে পুলিশের এক অভিযানে ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন তিনি।  এটিই ছিল তার বিরুদ্ধে প্রথম মামলা। প্রায় দুই মাস কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে ছোটখাটো মাদক ব্যবসা শুরু করেন। পরে আবার কারাগারে গিয়ে বড় বড় অপরাধীদের সংস্পর্শে আসেন এবং বের হয়ে পুরোদমে অপরাধ জগতে যুক্ত হন। ২০১৪ সালে তৎকালীন গডফাদার ইশতিয়াকের হাত ধরে অপরাধ জগতে পা রাখা রাজা ২০২০ সালে ইশতিয়াকের মৃত্যুর পর ক্যাম্পের মাদক ব্যবসার বড় অংশ নিয়ন্ত্রণে নেন। একপর্যায়ে টেকনাফ থেকে সরাসরি মাদকের চালান এনে ক্যাম্পে সরবরাহের বিশাল নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। মাত্র ২৭ বছর বয়সেই পিচ্চি রাজার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক ও মাদকসহ মোট ৩০টিরও বেশি মামলা রয়েছে। এর মধ্যে কেবল মোহাম্মদপুর থানাতেই রয়েছে ২৯টি মামলা (৩টি হত্যা, ৭টি হত্যাচেষ্টা, ৪টি বিস্ফোরক ও ১৩টি মাদক মামলা)। বিশেষ করে ৫ আগস্টের পর ক্যাম্পের আধিপত্য, মাদকের স্পট নিয়ন্ত্রণ ও অর্থ আদায় নিয়ে বুনিয়া সোহেলসহ কয়েকটি প্রতিদ্বন্দ্বী গ্রুপের সঙ্গে রাজার তীব্র বিরোধ সৃষ্টি হয়। এই আধিপত্যের লড়াই কেন্দ্র করে ক্যাম্পের ভেতরে পরপর অন্তত ১০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মাদক ব্যবসা থেকে অর্জিত অর্থ দিয়ে বিশাল সম্পদের মালিক হয়েছেন পিচ্চি রাজা। স্থানীয়দের তথ্যমতে, তার শ্বশুর খোরশেদ, শালা নয়ন ও ফুফাতো ভাই রনির নিয়ন্ত্রণে ২৫ থেকে ৩০টি সিএনজিচালিত অটোরিকশা এবং রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ফ্ল্যাট ও স্থাবর সম্পত্তি রয়েছে। তাছাড়া আদি, নবাব, শাহজাদা, ফাইজান, বেলুন, রুবেল, নাটা সুমন, সুজন ও ব্যাটারি কামরানসহ একদল সহযোগীর মাধ্যমে তিনি ক্যাম্পের মাদক সরবরাহ, চাঁদাবাজি ও প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের কাজ পরিচালনা করতেন। গত ১৯ মে নেপাল থেকে ঢাকায় ফেরার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাজাকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে গত ২৭ সেপ্টেম্বর প্রিজন ভ্যান থেকে টয়লেটে যাওয়ার অজুহাতে পলানোর পর তাকে পুনরায় গ্রেফতার করতে চিরুনি অভিযান শুরু করেছে পুলিশ। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, কে সোর্স আর কে সোর্স নয়, তা মুখ্য বিষয় নয়; মূল বিষয় হলো অপরাধীকে আইনের আওতায় আনা। পিচ্চি রাজাসহ ক্যাম্পের সব অপরাধীকে গ্রেপ্তারে একাধিক টিম মাঠে কাজ করছে। আরটিভি/এসআর
যেভাবে প্রিজন ভ্যান থেকে পালাল জেনেভা ক্যাম্পের মাদকসম্রাট
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
রাজধানীর ৩০০ ফিট সড়কে (পূর্বাচল এক্সপ্রেসওয়ে) উল্টো পথে আসা মোটরসাইকেল থামাতে গিয়ে দুই আরোহীর অসদাচরণের শিকার হন কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্ট। এ ঘটনায় বিজ্ঞ আদালত তাদের প্রত্যেককে সাত দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। 
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে ‘খারাপ ব্যবহারের’ শাস্তি পেলেন দুইজন
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
ডিএনসিসির প্রশাসক বলেন, ফুটপাত দখলের মতো কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। এ বিষয়ে ‘ডাইরেক্ট অ্যাকশন’ চলবে।
ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক
আরও পড়ুন
বৃহস্পতিবার দেশের যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’  
টাইমস হায়ার র‍্যাঙ্কিংয়ের ‘রিপোর্টার’ তালিকায় ডিআইইউ
শীর্ষ ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই ঢাবি-বুয়েট, চমক ৩ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের