ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ০৮:২৪ এএম
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে। ছবি: সংগৃহীত

প্রতিদিন ঢাকায় বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও সংগঠনের কোনো না কোনো কর্মসূচি থাকেই। তাই সকালে বের হওয়ার আগে কোথায় কোন কর্মসূচি, তা জেনে নেওয়া ভালো।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা-

ইশরাক হোসেন

সকাল ১০টায় বংশাল থানাধীন ৩৮ নম্বর ওয়ার্ডের সূরিটোলা স্কুল থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনে। এরপর পর্যায়ক্রমে টেকের হাট, নবাবপুর, আলুবাজার, সিদ্দিক বাজার, নর্থ সাউথ রোড, ফুলবাড়িয়া, ফায়ার সার্ভিস, সিদ্দিক বাজার দ্বিতীয় লেন, কাজী আলাউদ্দিন রোড, নাজিরা বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা করবেন তিনি।

তারেক রহমান

ঢাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৬টায় ভাষানটেক বিআরবি ময়দানে সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন তিনি।

মির্জা ফখরুল

বিকেল ৩টায় ঠাকুরগাঁওয়ের শোলটহরী বাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তানভীর আহমেদ

সকাল ১০টায় ৫৩ ওয়ার্ডের পশ্চিম জুরাইন নির্বাচনী প্রচারণা চালাবেন ঢাকা-৪ আসনে সংসদ সদস্য প্রার্থী তানভীর আহমেদ রবিন।

আমিনুল হক

সকাল ১০টায় মিরপুর-১২ নম্বরের আবেশ হোটেল এলাকা থেকে গণসংযোগ করবেন ঢাকা-১৬ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী আমিনুল হক।

হাবিবুর রশিদ

বিকেল ৪টায় বাসাবো ফ্লাইওভার ঢাল এলাকা প্রচারণা চালাবেন ঢাকা-৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

মির্জা আব্বাস

শাহাজানপুরের আমতলা জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। বিকেল ৪টায় আরামবাগ বালুমাঠে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেবেন তিনি। সাড়ে ৪টায় অগ্রণী ক্লাব আইডিয়াল জোনে গণসংযোগ ও মিছিলে অংশ নেবেন মির্জা আব্বাস। সন্ধ্যা সাড়ে ৬টায় ব্যাংক কলোনী মসজিদে মাগরিবের নামাজ আদায় করবেন। রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে স্বরস্বতী পূজায় অংশ নেবেন তিনি। রাত সাড়ে ৯টায় রমনা কালিমন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করবেন মির্জা আব্বাস।

আব্দুল বাতেন

ফজর পড়ার পর মিরপুর-১২ নম্বর কালাপানি এলাকায় গণসংযোগ করবেন সংসদ সদস্য প্রার্থী কর্নেল (অব:) মো. আব্দুল বাতেন। সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ৭ নম্বর সেকশন বাজার এলাকায় গণসংযোগ করবেন এবং ৬ নম্বর সেকশন বাজার মসজিদে জুমার নামাজ পড়বেন। আসর নামাজ পড়বেন মিরপুর-১১ এর বায়তুল ফালাহ মসজিদে। এরপর অত্র এলাকায় উঠান বৈঠক করবেন। রাত সোয়া ৮টায় কালশী এলাকায় উঠান বৈঠক করবেন।

আরিফুল ইসলাম

১০ দলীয় নির্বাচনী ঐক্যের ঢাকা-১৮ আসনের প্রার্থী আরিফুল ইসলাম (শাপলা কলি) বাদ ফজর উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকায় প্রচারণা চালাবেন। সকাল ১০টায় মিছিল করবেন। আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুমা আদায় করবেন। ৭ নম্বর সেক্টর মসজিদে আসর নামাজ পড়ে মিছিল ও গণসংযোগ করবেন। উত্তরখানে হযরত শাহ কবির মাজার মসজিদের ইশার নামাজ পড়বেন।

জামায়াত আমির

সকাল সাড়ে ৮টায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উত্তরবঙ্গ সফরের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন। এ সময় তিনি বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনালে তার উত্তরবঙ্গ সফর নিয়ে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিং করবেন। সফরকালে তিনি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনা জেলা সফর করবেন।

আরও পড়ুন

খালিদুজ্জামান

সকাল ৯টায় গুলশান-১ এর লেক ভিউ হোটেলে ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক দলের দুজন সদস্য সাক্ষাৎ করবেন।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশের পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
এবার পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্র খুলেছে, চলছে স্বাস্থ্যসেবা
রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রের মূল ফটক খুলে দেওয়া হয়েছে। এরপর ভাঙচুর করা ভবন পরিষ্কার করে সেখান থেকেই টিকাদানসহ সক্ষমতা অনুযায়ী অন্যান্য স্বাস্থ্যসেবা দেওয়া শুরু করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা।
মিরপুরের সেই স্বাস্থ্যকেন্দ্র খুলেছে, চলছে স্বাস্থ্যসেবা
এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, অতঃপর...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বাংলাদেশ সেনাবাহিনীর নারী সদস্যের ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহার করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এআই দিয়ে নারী সেনাসদস্য সেজে ইতালি প্রবাসীর সঙ্গে প্রেম, অতঃপর...
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের
ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসায় দায়িত্ব নেওয়ার কথা ছিল পরদিন। প্রস্তুতিও ছিল। তবে সেই দায়িত্ব আর পালন করা হলো না।
ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে প্রাণ গেল চিকিৎসকের
‘হাফ প্যান্ট’ পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে বাধা, অতঃপর...
সকালের শরীরচর্চা শেষে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেন।
‘হাফ প্যান্ট’ পরায় অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রো স্টেশনে ঢুকতে বাধা, অতঃপর...
আরও পড়ুন
হঠাৎ বোরকা পরে ভূমি অফিসে ডিসি 
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
কার্নিশ বেয়ে চুরি করতে গিয়ে যুবকের করুণ পরিণতি