ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ঢাকায় ৪৭ মাথার খুলি উদ্ধারের রহস্য উদ্‌ঘাটন

আরটিভি নিউজ

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে ৪৭টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান এ তথ্য জানান।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কাজী জহরুল ইসলাম, আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহ। তাদের মধ্যে কাজী জহরুল ইসলাম সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের একজন শিক্ষার্থী।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রাজধানীর মনিপুরীপাড়া এলাকায় সোমবার রাতে কবর থেকে মানবদেহের কঙ্কাল তুলে তা বিক্রির চেষ্টা চলছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে কাজী জহরুল ইসলামকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেজগাঁও কলেজের সামনে থেকে আবুল কালাম আজাদ ও আসাদুল্লাহকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে তাদের কাছে আরও অনেক কঙ্কাল রয়েছে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী সাপ্পোরো ডেন্টাল কলেজ ও হাসপাতালের ক্যাম্পাসের হোস্টেল থেকে ৪৭টি মাথার খুলি উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ফয়সল নামের এক ব্যক্তি এই চক্রের মূলহোতা। তিনি দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত। অনলাইনে তাদের একটি বড় নেটওয়ার্ক রয়েছে এবং গত কয়েক বছর ধরে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও গাজীপুর এলাকা থেকে কঙ্কাল সংগ্রহ করে বিক্রি করে আসছিল তারা।

চক্রটি মাঠপর্যায় থেকে প্রতিটি কঙ্কাল ছয় থেকে আট হাজার টাকায় কিনে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করত। তাদের বেশিরভাগ ক্রেতাই বিভিন্ন মেডিকেল শিক্ষার্থী বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

উপপুলিশ কমিশনার মোহাম্মদ ইবনে মিজান বলেন, এটি একটি সংঘবদ্ধ চক্র এবং তারা হয়তো দেশব্যাপী এই ব্যবসা পরিচালনা করে আসছে। চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।
মেট্রোরেল প্রকল্পে জাপানের দুই প্রতিষ্ঠানের সঙ্গে কাজ পেলো ভারতের টাটা
আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু, মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ
রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে রাজু মিয়া (৩২) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু হয়েছে।
আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু, মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ
ঢাকায় নিষিদ্ধ যুবলীগের আরও এক নেতা ধরা
রাজধানীর সবুজবাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।  
ঢাকায় নিষিদ্ধ যুবলীগের আরও এক নেতা ধরা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আরও ২ জন গ্রেপ্তার
যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চক্রের গুরুত্বপূর্ণ হোতা পরিসংখ্যান ব্যুরোর কর্মকর্তা সুজিত গোপসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, আরও ২ জন গ্রেপ্তার
রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে উত্তরার আজমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাস্তা পার হচ্ছিলেন শফিকুল, মুহুর্তেই পিষে দিলো দ্রুতগতির গাড়ি