ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে বৈদ্যুতিক জটিলতায় ধোঁয়া

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৩:২৬ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর গ্রিন রোডে গ্রিন লাইফ হাসপাতালে বৈদ্যুতিক জটিলতায় ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। কোনো আগুন লাগার ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বুধবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা ১১টা ৪২ মিনিটে খবর পেয়ে তাদের ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। হাসপাতালের ১৫ তলা ভবনের ছয় এবং সাততলায় সামান্য ধোঁয়া ছিল। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিট ঘটনাস্থলে গমন করে পর্যবেক্ষণ করেছে। বৈদ্যুতিক জটিলতায় কিছুটা ধোঁয়া হয়েছিল। কোনো সমস্যা নেই। ফায়ার সার্ভিসের কাজ করতে হয়নি।

এদিকে হাসপাতাল থেকে হঠাৎ করে ধোঁয়া বের হতে দেখে অনেকেই আগুন লেগেছে বলে শুরুতে ধারণা করেছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ফরিদপুরে থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী গুলশানে গ্রেপ্তার
ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে প্রাইভেটকার থেকে গুলিবর্ষণ করা তরুণ-তরুণীকে ঢাকার গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে র‍্যাব ও ভাঙ্গা থানা পুলিশের যৌথ একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে র‍্যাব-১-এর কার্যালয়ে নিয়ে যায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভাঙ্গা থানা পুলিশের দায়ের করা মামলায় তাদের দুজনকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকা ও মুন্সীগঞ্জে অস্ত্র উদ্ধার অভিযানে নামেন ভাঙ্গা থানা পুলিশ। অস্ত্রটি উদ্ধার করা হলে রাতে আরও জিজ্ঞাসাবাদের পর আগামীকাল বৃহস্পতিবার দুপুরে তাদেরকে জেল হাজতে পাঠানো হতে পারে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান। পুলিশ জানায়, গত (১৭ আগস্ট) সোমবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে গাড়ি পার্কিং করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে প্রাইভেটকার থেকে এক তরুণ জনসম্মুখে গুলি করে পালিয়ে যায়। গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। ছোটাছুটিতে দুজন আহত হয়। এই সংবাদ প্রচারের পর পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে এবং ১৮ আগস্ট ভাঙ্গা থানার এসআই প্রশান্ত কুমার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন ভাঙ্গা থানার এসআই মিজানুর রহমান। মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গোপালগঞ্জগামী একটি প্রাইভেটকার থেকে ভাঙ্গা হাইওয়ে থানার সামনে চা খেতে নামেন এক তরুণ ও তরুণী। রাস্তায় দাঁড়িয়ে থাকা স্থানীয়রা ওই তরুণকে বলেন, ভাই প্রাইভেটকারটি সাইড করে দাঁড়ান।  এ নিয়ে তার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তরুণ গাড়িতে গিয়ে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এরপর তারা প্রাইভেটকার নিয়ে দ্রুত খুলনা রোডে চলে যান। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার দিনগত রাতে পুলিশ ও র‍্যাবের একটা টিম ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করি। এরপর আমরা গুলি করা অস্ত্র উদ্ধারের জন্য ঢাকা ও মুন্সীগঞ্জ এলাকায় আসামিদেরকে নিয়ে অভিযান পরিচালনা করছি।  তিনি আরও বলেন, আল্লাহ যদি সহায় থাকে অস্ত্রটি উদ্ধার হলে রাতে ভাঙ্গা থানায় হাজির করা হবে। পরদিন বৃহস্পতিবার তাদেরকে জেল হাজতে পাঠানো হবে। আরটিভি/এসআর  
ফরিদপুরে থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী গুলশানে গ্রেপ্তার
বিকাশের দোকানে ‘সেন্ড মানি’ করে টাকা না দিয়েই দৌড়...
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলশান-১ এর পশ্চিম পাশের সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে জনতার হাত থেকে উদ্ধার করে ওই যুবককে গুলশান থানায় সোপর্দ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
বিকাশের দোকানে ‘সেন্ড মানি’ করে টাকা না দিয়েই দৌড়...
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৯
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা হয়েছে।
ঢাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৯৯
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, মালামালসহ গ্রেপ্তার ২
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিনা পারভীনের (৫৫) মৃত্যুর ঘটনায় মোটরসাইকেলসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে
সংসদ ভবনের সামনে শিক্ষিকার মৃত্যু, মালামালসহ গ্রেপ্তার ২
আরও পড়ুন
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী
ফরিদপুরে থানার সামনে গুলি, সেই তরুণ-তরুণী গুলশানে গ্রেপ্তার
বিকাশের দোকানে ‘সেন্ড মানি’ করে টাকা না দিয়েই দৌড়...