ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

ফার্মগেটে বাসের ধাক্কায় অটোরিকশাচালক নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০৭ পিএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর ফার্মগেট এলাকায় বাসের ধাক্কায় এক সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) চালক নিহত হয়েছেন।

বুধবার (৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত অটোরিকশাচালকের নাম মোহাম্মদ মামুন ফরাজী। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকার শিকদার ফরাজিত ছেলে।

আরও পড়ুন

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা পথচারী কাজী ফয়সাল গণমাধ্যমকে জানান, ফার্মগেট এলাকায় একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে চালক গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসের চালক পালিয়ে গেলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ।

তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আক্কাস আলী বলেন, বিষয়টি জানার পর পুলিশের টিম পাঠানো হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দিনে তালা, রাতে ব্যবসা: আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ
রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে ৩ লাখ ১৬ হাজার ৪০০ শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ করা সিগারেটের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।
দিনে তালা, রাতে ব্যবসা: আবাসিক ভবন থেকে ৩ লাখ সিগারেট জব্দ
প্রেমিকার সঙ্গে অভিমান করে ‘ভয়ংকর সিদ্ধান্ত’ নিলেন রাফসাদ
রাজধানীর হাজারীবাগ এলাকার একটি বাসা থেকে রাফসাদ মোস্তফা রুহিন (২২) নামের এক বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  তিনি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন বলে পুলিশ জানিয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলের দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত শিক্ষার্থীর খালাতো ভাই ইমতিয়াজ কামাল জানান, বছরখানেক ধরে এক তরুণীর সঙ্গে রাফসাদের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্কে মনোমালিন্যের জের ধরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ইমতিয়াজ জানান, রাফসাদের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায়। তার বাবার নাম জামাল উদ্দিন রিপন। হাজারীবাগের ঝিগাতলা ৪/এ রাস্তার জাহানারা মেনশন নামের ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন তিনি। দুই ভাইয়ের মধ্যে রাফসাদ ছিলেন ছোট। এ বিষয়ে হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম মিয়া বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ সংবাদ পেয়ে বিকেলের দিকে হাজারীবাগের বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  প্রাথমিকভাবে স্বজনেরা জানিয়েছেন, প্রেমঘটিত বিষয়ে অভিমান করে রাফসাদ আত্মহত্যা করেছেন। বাসার ডাইনিং রুমে সিলিং ফ্যানের সঙ্গে প্লাস্টিকের রশি গলায় পেঁচিয়ে ফাঁস নেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। আরটিভি/এসএস
প্রেমিকার সঙ্গে অভিমান করে ‘ভয়ংকর সিদ্ধান্ত’ নিলেন রাফসাদ
বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত
রাজধানীর বনশ্রীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তাসফিয়া আহমেদ তিশা (৩১) নামে মাইলস্টোন স্কুলের এক শিক্ষিকা নিহত হয়েছেন।
বনশ্রীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে মাইলস্টোন স্কুলের শিক্ষিকা নিহত
ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের
ঢাকার আরবান হিট আইল্যান্ড বা তাপমাত্রা কমাতে ভবনে ছাদবাগান ও দেয়ালে ভার্টিকেল গার্ডেনিংয়ে উৎসাহিত করছেন পরিবেশ বিজ্ঞানীরা। তারা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট তীব্র তাপপ্রবাহ, জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি কমাতে শহরাঞ্চলে ছাদবাগান করতে সবার এগিয়ে আসা উচিত। 
ঢাকার তাপমাত্রা কমাতে ছাদবাগান-ভার্টিকেল গার্ডেনিংয়ে জোর বিশেষজ্ঞদের
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
সিএনজি-পিকআপ-প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ভাগ্য ফেরাতে বিদেশে যাওয়া হলো না নিরবের, জীবনে ‘ঘোর অন্ধকার’
বাড়ি ফেরা হলো না, দ্রুতগতির বাস পিষে দিলো শুভঙ্করকে